Friday, June 26, 2026

আজ বিকেল থেকেই কলকাতা ও সাত জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা

Date:

Share post:

আর মাত্র কিছুক্ষণ। তারপরেই অসহ্য দাবদাহ থেকে স্বস্তি দিতে ঝরে পড়বে প্রবল বৃষ্টি (heavy rainfall in Kolkata and district) । আলিপুর আবহাওয়া দফতর (Alipore weather office) জানিয়েছে সোমবার বিকেল থেকেই থেকেই বৃষ্টি (Weather Forecast) শুরু হবে কলকাতায়। এ ছাড়াও দক্ষিণবঙ্গের আরও ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। যদিও আবহাওয়াবিদদের মতে, ঘূর্ণিঝড় প্রসঙ্গে এই বৃষ্টির বিশেষ সম্পর্ক নেই । স্থানীয়ভাবে একাধিক নিম্নচাপ বলয় তৈরি হয়েছে। তার প্রভাবে কলকাতা সহ ৭ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা । তবে ঝড়েরদাপটে আগামিকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে।

জানা গিয়েছে ইতিমধ্যেই কলকাতায় বেশ কয়েকটি এলাকায় প্রবল বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। যদি আরো কয়েক ঘন্টা এইভাবে বৃষ্টিপাত চলে তাহলে মহানগরীর বেশ কিছু এলাকা প্লাবিত হয়ে জলমগ্ন হতে পারে। ফলে ঘূর্ণিঝড় আসার আগেই জল বন্দি হতে পারে মহানগরী। যদিও কলকাতা পুরসভা এ ব্যাপারে পুরোদমে প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানানো হয়েছে। তাই মহানগরীর বাসিন্দাদের অকারণ আশঙ্কার কোনও কারণ নেই বলে পুরসভা সূত্রে জানানো হয়েছে।

Related articles

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...