Sunday, May 31, 2026

Cyclone Yass : যশ-আশঙ্কায় দলীয় বিধায়কদের কী নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো?

Date:

Share post:

ক্রমশ শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছে ‘যশ’। ইতিমধ্যেই গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আবহবিদরা জানিয়েছেন, উত্তর ও উত্তর-পশ্চিমে এগোতে থাকবে ‘যশ’। সোমবার রাতের মধ্যে আরও শক্তি বাড়বে এই ঘূর্ণিঝড়ের। বুধবার ওড়িশা এবং পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে এই অতি মারাত্মক ঘূর্ণিঝড়। সাগরদ্বীপ ও পারাদ্বীপের মধ্যে যশ আছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন আবহবিদরা। এর জেরে দুপুর থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগাম সতর্ক প্রশাসন। যশ-আশঙ্কায় সতর্কতা রয়েছে এমন বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বিধায়কদের কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মানুষের পাশে থাকার কথা। এছাড়া ঝড়ের আগে ও পরে মানুষকে সব রকম ভাবে সাহায্য করার কথা বলেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুন-যশের মোকাবিলায় সমুদ্রবন্দরে জারি সতর্কতা, উপকূলবর্তী এলাকায় বাড়ানো হল নিরাপত্তা

দলীয় বিধায়কদের উদ্দেশে মমতা নির্দেশ দিয়েছেন, জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে থাকতে হবে। উপকূলবর্তী এলাকা থেকে মানুষকে সরিয়ে এনে নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা করতে হবে। দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত নিজের বিধানসভা এলাকায় সজাগ নজরদারি চালাতে হবে। তিনি বলছেন, যশ আঘাত হানলে ভেঙে পড়া বাড়ি-ঘর দ্রুত মেরামতের ব্যবস্থা করতে হবে। মানুষের খাওয়ার জন্য শুকনো খাবার মজুত রাখতে হবে।

Advt

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...