Tuesday, June 23, 2026

এখনও এসে পৌঁছয়নি ইয়াস, তার আগেই শুরু ঘূর্ণিঝড়ের তাণ্ডব

Date:

Share post:

এখনও এসে পৌঁছয়নি ইয়াস। তার আগেই উত্তাল সমুদ্র। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার কচুবেড়িয়ার মুড়ি গঙ্গার বাঁধে ফাটল দেখা গিয়েছে। ফলে কপিলমুনির আশ্রমের কাছে সমুদ্রের জল বাড়ছে। এদিকে পাথরপ্রতিমার জি প্লটেও ভেঙ্গেছে বাঁধ।
ভরা কোটালের সময় নদী-জল এমনিতেই বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত করে দেয়। তার ওপর ঘূর্ণিঝড়ের চোখরাঙানি। ইয়াস আসার আগেই ফুঁসছে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর, জি-প্লট, রায়দিঘি, কুলতলি সহ বিস্তীর্ণ এলাকায় জলস্তর বাড়ছে। দক্ষিণ ২৪ পরগনার কচুবেড়িয়ার মুড়ি গঙ্গা নদীতে জল বেড়েছে। বাঁধের ফাটল এবং ভেঙে পড়া অংশ দিয়ে ক্রমাগত এলাকায় জল ঢুকছে। জল বেড়েছে গঙ্গাসাগরেও। কপিল মুনির আশ্রমে সামনেও জল বাড়ছে। খোড়ামারা দ্বীপেও বাঁধ ভেঙেছে। বাঁধ ভাঙার ফলে নতুন করে মানুষের মনে তৈরি হয়েছে আতঙ্ক। ইয়াস আসার আগেই প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় যাচ্ছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। বাঁধ মেরামতির কাজ খতিয়ে দেখছেন তিনি।
পাথপ্রতিমার জি প্লটের চিত্রটাও ঠিক একইরকম। সেখানেও বাঁধ ভেঙে সমুদ্রের জলে ভেসেছে গোটা এলাকা। আশঙ্কার আঁচ করে প্রশাসনের তরফে স্থানীয়দের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনায় বিপর্যস্ত গ্রামবাসীরা। অন্যদিকে গতকালই সন্দেশখালিতে বাঁধ ভেঙে গ্রামে ঢুকে পড়েছিল জল। এরপর সোমবার সারাদিন ধরেই সেই বাঁধ মেরামতির কাজ করেন গ্রামবাসীরা।

Advt

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...