Monday, April 13, 2026

এসএসকেএম থেকে প্রেসিডেন্সি হয়ে বাড়িতে সুব্রত, আপাতত গৃহবন্দিই

Date:

Share post:

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukharjee)। থাকতে হবে গৃহবন্দি। মঙ্গলবার, সন্ধেয় এসএসকেএম (Sskm) হাসপাতাল থেকে ছাড়া পেয়ে প্রথমে কলকাতা (Kolkata) পুলিশের গাড়িতে তিনি যান প্রেসিডেন্সি সংশোধনাগারে। সেখানে প্রয়োজনীয় কাগজপত্রে সই করার পর তাঁর বালিগঞ্জের বাড়িতে ফেরেন এই বর্ষীয়ান নেতা।

গ্রেফতার হওয়ার ৯দিন পর বাড়ি ফিরলেন তিনি। কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত গৃহবন্দি থাকতে হবে তাঁকে।

১৭ তারিখ সুব্রত মুখোপাধ্যায়-সহ তিন হেভিওয়েট নেতাকে তাঁদের বাড়ি থেকে গ্রেফতার করে সিবিআই (Cbi)। প্রেসিডেন্সি সংশোধনাগারে যাওয়ার পর অসুস্থ বোধ করায় এসএসকেএমে ভর্তি হয় বালিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রীকে। চিকিৎসায় সুস্থ হয়ে ওঠায় এদিন তাঁকে ছাড়ার সিদ্ধান্ত নেয় হাসপাতাল। হাসপাতালে প্রথমে প্রয়োজনীয় পেপার ওয়ার্ক সারার পর পাশের কেবিনে থাকা মদন মিত্রর (Madan Mitra) সঙ্গে দেখা করে হাসপাতাল ছাড়েন সুব্রত। হাসপাতাল থেকে বেরোনোর পথে অবশ্য কোনও কথা বলেননি তিনি।

সুস্থ আছেন জানিয়ে কয়েকদিন আগেই রিস্ক বন্ডে সই করে এসএসকেএম হাসপাতাল থেকে গোলপার্কের বাড়িতে ফেরেন শোভন চট্টোপাধ্যায় (Shobhan Chatterjee)। তবে মদন মিত্র এখনও এসএসকেএমেই চিকিৎসাধীন।

আরও পড়ুন- ইয়াস মোকাবিলায় চণ্ডীপুরের পাশে সোহম, ঘুরে দেখলেন ত্রাণ শিবির, খুললেন কন্ট্রোল রুম

Advt

Related articles

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...