Monday, April 6, 2026

ফুঁসছে ইয়াস: ইতিমধ্যেই দিঘা, ফ্রেজারগঞ্জ-সহ অঞ্চলে বাড়ছে জলস্তর

Date:

Share post:

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস (Yaas)। আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী, এই মুহূর্তে দিঘা (Digha) থেকে ঠিক ৪২০ কিলোমিটার দূরে রয়েছে ইয়াস। পারাদ্বীপ থেকে দূরত্ব ৩২০ কিলোমিটার। ইতিমধ্যেই দিঘা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, মুড়িগঙ্গায় সমুদ্র উপচে জল উঠতে শুরু করেছে। বেশ কিছু জায়গায় গ্রামে জল ঢুকছে।

করোনার (Corona) দ্বিতীয় ঢেউ। তার মধ্যেই আসছে ইয়াস। দুইয়ে মিলে উসকে দিচ্ছে ২০২০-র স্মৃতি। রাজ্যবাসী চিন্তা কোথায় আছড়ে পড়বে ইয়াস? আবহবিদরা ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি বিশ্লেষণ করে জানান, এই ঝড়ের চোখ যাবে পারাদ্বীপ (Paradwip) ও দিঘার মধ্যবর্তী অংশ দিয়ে। মঙ্গলবার থেকেই এই সাইক্লোনের (Cyclone) প্রভাবে ঝোড়ো বাতাস বইবে জেলায় জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলিতে।

সাইক্লোন মোকাবিলায় প্রস্ততি নিচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, স্বাস্থ্য, বিদ্যুৎ-সহ অন্যান্য দফতরগুলি যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। চালু হয়েছে কন্ট্রোল রুম। সোমবার থেকেই কয়েক লক্ষ মানুষকে রিলিফ সেন্টারে পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে।

মৌসম ভবন সূত্রে খবর, ইয়াস স্থলভাগে আছড়ে পড়ার সময়ে তার গতিবেগ থাকতে পারে ১৫৫-১৬৫ কিলোমিটার। বুধবার সকালেই ১০০-১২০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে দুই মেদিনীপুরে। ৮০-৯০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে উত্তর চব্বিশ পরগণা, ঝাড়গ্রামেও। ইতিমধ্যেই দিঘা ও দক্ষিণ 24 পরগনার বিভিন্ন উপকূলবর্তী অঞ্চলে জলসার বাড়তে শুরু করেছে।

আরও পড়ুন- কোকেনকাণ্ডে ধৃত বিজেপি নেতার সঙ্গে রাজ্যপালের ছবি পোস্ট করে কটাক্ষ সাংসদ কল্যাণের

Advt

 

Related articles

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...