Wednesday, April 8, 2026

ইয়াস মোকাবিলায় রাজ্যের প্রশংসা করেও ‘হিংসা’ প্রসঙ্গ টানলেন ধনকড়

Date:

Share post:

ঘূর্ণিঝড়ের খোঁজ নিতে হাওয়া অফিসে গিয়েও রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। একইসঙ্গে ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্য প্রশাসনের প্রশংসা করেন তিনি। মঙ্গলবার, বিকেলে হঠাৎই তিনি পৌঁছে যান আলিপুর আবহাওয়া দফতরে (Weather Office)। সেখানে ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি নিয়ে কথা বলেন পূর্বাঞ্চলের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের (Sanjeeb Banerjee) সঙ্গে। এরপর ইয়াস (Yaas) নিয়ে সাংবাদিক বৈঠকে রাজ্যপাল রাজ্যের ‘ভোট পরবর্তী সন্ত্রাস’-এর প্রসঙ্গ টেনে আনেন। বলেন, ‘‘করোনা (Corona) পরিস্থিতির মধ্যে ঘূর্ণিঝড় ইয়াস চিন্তা বাড়াচ্ছে। তার উপর রাজ্যের ভোট পরবর্তী হিংসার সমস্যা তো রয়েছেই।’

ঘূর্ণিঝড় ইয়াসের গতিবিধি নিয়ে দীর্ঘক্ষণ সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। জানান, তিনি প্রতিমূহূর্তে ইয়াস-পরিস্থিতির খোঁজ খবর নিচ্ছেন। এমনকি সেনাবাহিনী, নৌবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর থেকেও খবর নিয়েছেন বলে জানান ধনকড়।

সাংবাদিক মুখোমুখি রাজ্যপাল বলেন, ‘‘রাজ্যে একদিকে করোনা পরিস্থিতি অন্যদিকে ভোট পরবর্তী হিংসা চলছে। এর মধ্যে আসছে ঘূর্ণিঝড়। আমি গোটা বিষয়টিতে নজর রাখছি। কেন্দ্র এবং রাজ্য যাতে একসঙ্গে কাজ করতে পারে, সে দিকেও খেয়াল রাখছি।” রাজ্য সরকাকের কাজের প্রশংসা করেন রাজ্যপাল। আলিপুর হাওয়া অফিস থেকে নবান্নে যান রাজ্যপাল।

আরও পড়ুন- ইয়াস : কোথায় কতটা বৃষ্টি হবে, কত বেগে হাওয়া বইবে জানালো আবহাওয়া অফিস

Advt

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...