Tuesday, April 7, 2026

‘ইয়াস’ আসার আগে দিঘার আবহাওয়ায় ঘনঘন পট পরিবর্তন

Date:

Share post:

চন্দন বন্দ্যোপাধ্যায়

ইয়াস-এর প্রভাবে মঙ্গলবার থেকেই রাজ্যের উপকূলবর্তী জেলাগুলি অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছিল মৌসম ভবন।

মঙ্গলবার সকাল থেকে দিঘার আবহাওয়ায় ঘনঘন পট পরিবর্তনের ছায়া । কখনও কালো মেঘে ছেয়ে যাচ্ছে আকাশ, সঙ্গে তুমুল বৃষ্টি। আবার কখনও রোদ ঝলমলে আকাশে প্রবল হাওয়া। যদিও ওল্ড দিঘা এবং নিউ দিঘার সমুদ্র সৈকত শুনশান।

এমনিতেই লকডাউন, এর সঙ্গে আগাম সর্তকতা হিসাবে প্রশাসনের তরফে পুরো তিন কিলোমিটার এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে। কারণ, কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয় দিঘা প্রশাসন । সময় যত গড়াচ্ছে ততোই সমুদ্র তার রূপ বদলাচ্ছে । ঘনঘন বড় উচ্চতার ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রতটে। যদিও সেই সমুদ্রের ঢেউ সামলানোর জন্য ফেলা হয়েছে প্রচুর বড় বড় পাথর। চলছে মাইকিং, সতর্কতামূলক প্রচার। কোনও পর্যটক নেই হোটেলগুলিতে । অধিকাংশ হোটেলেই তালা ঝুলছে । সমুদ্র সৈকতে মোতায়েন এনডিআরএফ।

সব মিলিয়ে ঘূর্ণিঝড় ‘যশ’ আসার আগে পূর্ব মেদিনীপুরের দিঘা বিপর্যয় সামাল দেওয়ার জন্য রীতিমতো প্রস্তুত ।

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...