Saturday, June 13, 2026

ভোট-পরবর্তী হিংসা: রাজ্য সরকারকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট

Date:

Share post:

বঙ্গে নির্বাচন পর্ব মিটেছে বেশ কয়েক সপ্তাহ, তারপরও রাজ্যে ভোট পরবর্তী হিংসা(post poll violation) জারি রয়েছে। এমনটাই অভিযোগ করে সুপ্রিম কোর্টে(Supreme Court) জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন এক আইনজীবী। এই মামলার প্রেক্ষিতে এবার পশ্চিমবঙ্গ সরকারকে(West Bengal government) নোটিস পাঠাল দেশের শীর্ষ আদালত। শুধু রাজ্য সরকার নয়, পাশাপাশি নোটিশ পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারকেও।

গত ২ মে বাংলা বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকে রাজ্যে হিংসা চলছে বলে অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। যার প্রেক্ষিতে সম্প্রতি শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন পিঙ্কি আনন্দ নামে এক আইনজীবী। শীর্ষ আদালতের কাছে তিনি আবেদন জানান বিশেষ তদন্তকারী দলকে দিয়ে এই মামলার তদন্ত হোক। মঙ্গলবার এই মামলার শুনানিতে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে জবাব তলব করেছে সুপ্রিম কোর্টের বিচারপতি বিনীত সারেন এবং বিচারপতি বি আর গাবাইয়ের ডিভিশন বেঞ্চ। আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে উত্তর দিতে বলা হয়েছে।

আরও পড়ুন:আর্থিক দুর্নীতির মামলা : সিআইডি দফতরে যাবেন না অর্জুন সিং, কী কারণ দেখালেন?

শুধু তাই নয়, জনস্বার্থ মামলায় আবেদনকারীর আর্জি মেনে জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় মহিলা কমিশন, জাতীয় শিশু সুরক্ষা কমিশন এবং জাতীয় সংখ্যালঘু কমিশনকে রিপোর্ট জমা করতে বলেছে সুপ্রিম কোর্ট।

Advt

 

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...