Saturday, June 27, 2026

ইয়াস আছড়ে পড়ার ৫ ঘণ্টা পরেও দিঘায় চলছে ঝড়ের তাণ্ডব

Date:

Share post:

চন্দন বন্দ্যোপাধ্যায়: ইয়াসের প্রভাব থেকে এখনো মুক্ত হতে পারল না পূর্ব মেদিনীপুরের দিঘা। বিকেল পাঁচটা বাজে, এখনও প্রায় ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং প্রবল বৃষ্টিতে ভাসছে দিঘা। সমুদ্রের জলোচ্ছ্বাস কিছুটা কমলেও ঝোড়ো হাওয়ায় শুধুই ঝড়ের ভয়ঙ্কর গোঙানির শব্দ! আতঙ্কিত এলাকার মানুষ । তাদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনী । খড়কুটোর মতো সমুদ্রে ভেসে গিয়েছে সংবাদমাধ্যমের গাড়ি । অল্পের জন্য প্রাণহানির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে ।

ইয়াসের প্রভাব যে এত দীর্ঘস্থায়ী হবে তা বোধহয় কল্পনাও করতে পারেনি দিঘার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পুলিশ প্রশাসন কেউই। অথচ বাস্তব বলছে , ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়ার ৫ ঘণ্টা পরেও দিঘার পরিস্থিতি মোটেই সুবিধার নয়।

স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস-এর। ধীরে ধীরে শক্তি হারাচ্ছে ইয়াস।যদিও ইয়াস-এর প্রভাবে বুধবার রাতেও পূর্ব মেদিনীপুর জেলায় ঝড়বৃষ্টি হবে বলেই জানিয়েছে মৌসম ভবন।
তারা জানিয়েছে, এই জেলায় ৯০ থেকে ১০০ কিলোমিটার, সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিবেগে ঝড় বইবে। সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। বৃহস্পতিবার থেকে এই ঝড়বৃষ্টি কমবে বলেই জানিয়েছে মৌসম ভবন।

আরও পড়ুন:‘ভালো কাজ করেছে’,ইয়াস মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রশংসায় পঞ্চমুখ দিলীপ

ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বাঙালির প্রিয় দিঘা ৷ কোথায় বিচ, আর কোথায় বা সমুদ্র বোঝা দায় ৷ জলে ভেসে সব একাকার ৷ রাস্তার উপর হুড়হুড় করে বইছে সমুদ্রের জল ৷ ভেঙেছে সমুদ্র পাড়ের একাংশ ৷ হোটেলগুলি জলবন্দি ৷ জলে ভাসছে ছোটোবড় দোকানগুলি ৷ অতিপরিচিত দিঘাকে আজ চেনাই দায় ৷

Advt

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...