Tuesday, June 23, 2026

‘ভালো কাজ করেছে’,ইয়াস মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রশংসায় পঞ্চমুখ দিলীপ

Date:

Share post:

রাজ্য সরকারের প্রশংসায় পঞ্চমুখ বিজেপি রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। যেকোনও ইস্যু নিয়ে বারবার রাজ্য সরকারকে বিঁধেছেন বিজেপি নেতা। গতবছর আমফান সাইক্লোনের পর তিনি বারবার তুলে ধরেছিলেন মমতা বন্দ্যোপাধায়ের সরকারের ত্রুটি। ত্রাণ থেকে ক্ষতিপূরণ সবেতেই শাসক দলকে কাঠগড়ায় তুলেছিলেন দিলীপ। কিন্তু আজ ইয়াস মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ভূমিকায় প্রশংসা বঙ্গ বিজেপির সভাপতির।

দিলীপ বলেন, আমফানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার রাজ্য সরকার যথেষ্ট তৎপরতার সঙ্গে ভালো কাজ করেছে। ঝড় নিয়ে উপকূলের মানুষকে সতর্ক করেছে। এরপর পরিস্থিতি স্বাভাবিক বোঝা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ। তবে আপাতদৃষ্টিতে সব কিছু ঠিক হচ্ছে বলেই মনে হচ্ছে।

আরও পড়ুন-প্রবল জলোচ্ছাসের জেরে জঙ্গল থেকে লোকালয়ে বাঘ ঢুকে পড়ল সুন্দরবনে

মঙ্গলবার রাত থেকে ইয়াসের জেরে প্রবল বৃষ্টি শুরু হয় রাজ্যের বিভিন্ন জায়গায়। বৃষ্টি শুরু হয় কলকাতাতেও। বুধবার সকালে ঘূর্ণিঝড় বালেশ্বরে আছড়ে পড়ে অতি মারাত্মক ঘূর্ণিঝড় ইয়াস। বুধবার সকাল থেকে পরিস্থিতি ভয়াবহ হয় দিঘার। নারকেল গাছের উপর দিয়ে সমুদ্রের ঢেউ গিয়েছে বলেও কিছু ছবিতে ধরা পড়েছে। সমুদ্র তীরবর্তী এলাকার হোটেলহগুলি জলমগ্ন। ভেসে গিয়েছে গাড়িও। অন্যদিকে নবান্নর কন্ট্রোলরুমে সারারাত ছিলেন মুখ্যমন্ত্রী। এবং তিনি সেখানে এখনও রয়েছেন। সেখান থেকে নিজে গোটা পরিস্থিতির দিকে নজর রেখেছেন। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই উপকূলের প্রায় ১১ লক্ষ মানুষকে সরানো হয়েছে ত্রাণ শিবিরে। জনজীবন যাতে বিপর্যস্ত না হয় তার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে।

Advt

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...