Tuesday, June 23, 2026

ভোটে হেরেও ইয়াসের মোকাবিলায় সুন্দরবনের মানুষদের পাশে কান্তি গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

পর পর তিনবার ভোটে হেরেছেন। ২১ এর বিধানসভা ভোটেও তাঁকে ফিরিয়ে দিয়েছেন বাংলার মানুষ।  তাই ইয়াস- এর পূর্বাভাস পেয়েও  রাগে-অভিমানে সুন্দরবনের মানুষদের থেকে মুখ ফিরিয়েছিলেন। এমনকি সুন্দরবনের দুর্গতদের পাশে থাকতে সায় দেয়নি তাঁর পরিবারের কেউই। তাই পুরোদমে কোভিড রোগীদের সেবায় নিজেকে সপে দিয়েছিলেন। কিন্তু তাতেও মন টিকল না। ইয়াস-এর ভয়াবহ পূর্বাভাসের কথা শুনে মুখ ফেরাতে পারলেন না কান্তি গঙ্গোপাধ্যায়।  হার-জিতের পরোয়া না করেই সিপিআইএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় স্যোশাল মিডিয়ায় জানালেন, “আমি আসছি’।

এর আগেও বিভিন্ন দুর্যোগের মোকাবিলায় সুন্দরবনের মানুষদের পাশে থেকেছেন কান্তি গঙ্গোপাধ্যায়। এবারও তাঁর ব্যতিক্রম হননি।দুর্গতদের পাশে ছুটে গিয়েছেন সবসময়। মঙ্গলবার ইয়াস আসার আগেই  ফুঁসতে শুরু করেছিল সমুদ্র। তাই গতকাল রাত দশটাতেই ত্রিপল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন কান্তি গঙ্গোপাধ্যায়। ‘ইয়াস’ আসার আগেই রাস্তায় জল জমতে শুরু করে। সেই জল পেরিয়ে ত্রিপল হাতে সুন্দরবনের মানুষদের সাহায্য করতে রাতেই ছুটে যান আটাত্তরের কান্তি গঙ্গোপাধ্যায়। জানান, রাতেই রায়দিঘির বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। যারা অসুবিধেয় পড়েছে তাঁদের সাহায্য করবেন।এরপর আজ সকালেই বাঁধ মেরামতির কাজ পরিদর্শনও করেন।

 

প্রসঙ্গত, ইয়াসের মোকাবিলায় রায়দিঘির বিরাজমোহিনী স্কুলে  ইতিমধ্যেই প্রায় ১ হাজার গ্রামবাসীর থাকার ব্যবস্থা করেছেন সিপিআইএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। এমনকি দুবেলা তাঁদের খাওয়ারের ব্যবস্থা করেছেন তিনি। ইয়াস-এর ভয়াবহ পূর্বাভাস পেয়ে পরিবারের বারণ সত্ত্বেও শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে কান্তিবাবু লেখেন, ‘আমি আসছি’।

Advt

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...