Wednesday, June 24, 2026

চিন্তা বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস,দেশে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছুঁইছুঁই

Date:

Share post:

উদ্বেগ বাড়িয়ে হু হু করে বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজারের কাছাকাছি। সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে গুজরাত। আর তারপরেই রয়েছে মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশ।

কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ দেবেগৌড়া একটি টুইটে  রাজ্যেগুলিতে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের পরিসংখ্যান তুলে ধরেছেন। সেখানে দেখা যাচ্ছে,দেশে ব্ল্যাক ফাঙ্গাসে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে গুজরাতে।  সেখানে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮৫৯। তারপরেই রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৭০ জন। এছাড়াও অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, বিহার, ছত্তিশগড়ের মতো রাজ্যগুলিও রয়েছে।

গত সপ্তাহেই ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র। একের পর এক রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বাড়তে থাকায় সংশ্লিষ্ট রাজ্যগুলিকে ব্ল্যক ফাঙ্গাসকে  অতিমারি হিসেবে ঘোষণা করেছে। কোভিডের পাশাপাশি নতুন এই ফাঙ্গাসের সংক্রমণ দেশের স্বাস্থ্যব্যবস্থাকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।

Advt

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...