Friday, April 3, 2026

প্রথমে কোভিশিল্ড, দ্বিতীয় ডোজ কোভ্যাক্সিন পেলেন যোগী রাজ্যের গ্রামবাসীরা

Date:

Share post:

ফের শিরোনামে উত্তরপ্রদেশ। এবার টিকাকরণে গাফিলতির অভিযোগ উঠল স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের সিদ্ধার্থ নগর জেলায় একটি গ্রামের ২০ জনকে প্রথম ডোজে কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হয়েছিল। কিন্তু দ্বিতীয় ডোজে দেওয়া হয়েছে কোভ্যাক্সিন। এই নিয়ে শুরু হয়েছে শোরগোল। আতঙ্কে ভুগছেন গ্রামবাসীরা।
টিকাকরণ নিয়ে এই গাফিলতিতে শোরগোল পড়েছে গোটা উত্তরপ্রদেশে। আর তাতেই নড়েচড়ে বসেছে যোগী সরকার। যোগী প্রশাসনের তরফে বলা হয়েছে, ” এটা নিঃসন্দেহে তদারকির অভাব। যাঁরা দায়িত্বে ছিলেন তাঁদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে।”বিষয়টি নিয়ে সিদ্ধার্থনগরের মুখ্য মেডিক্যাল অফিসার জানিয়েছেন, এটা ভুল করে হয়ে গিয়েছে। সরকার কখনওই ভ্যাকসিনের ককটেল করতে বলেনি। মুখ্য অফিসার সন্দীপ চৌধুরী বলেন, “আমরা স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে এই কাজের বিবৃতি চেয়েছি। যা পদক্ষেপ নেওয়ার নেব।”
গত ১ এপ্রিল কোভিশিল্ড টিকা দেওয়া হয় ওই গ্রামবাসীদের। এরপর ১৪ মে কিছু যাচাই না করেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোভ্যাক্সিন দেওয়া হয়েছিল। বিষয়টি নজরে আসতেই কার্যত উদ্বিগ্ন গ্রামবাসীরা। এবিষয়ে চিকিৎসকরা জানান, ককটেল টিকাকরণ এখনও গবেষণার বিষয় এবং তার কোনও সঠিক তথ্যই এখনও উঠে আসেনি। তাই এটি অত্যন্ত গুরুতর বিষয় এবং এক্ষেত্রে এই গাফিলতি মেনে নেওয়া যায় না। যাঁদের উপর এই টিকাকরণ প্রক্রিয়া চালানো হয়েছে, তাঁদের কিছুদিন পর্যবেক্ষণে রাখা উচিত।

Advt

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...