Monday, April 6, 2026

করোনার জেরে স্থগিত হয়ে গেল জেইই অ্যাডভান্সড ২০২১-এর পরীক্ষা

Date:

Share post:

করোনা পরিস্থিতি(Corona situation) ভয়াবহ আকার নিয়েছে। মারণ এই ভাইরাস সমস্ত কিছুর পাশাপাশি ব্যাপক প্রভাব ফেলেছে দেশের শিক্ষা ক্ষেত্রে। অতিমারী পরিস্থিতি বিবেচনা করেই এবার চলতি বছরের জেইই অ্যাডভান্স পরীক্ষা(JEE advanced examination 2021) স্থগিত করার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। আগামী ৩ জুলাই এই পরীক্ষা হওয়ার কথা ছিল। বুধবার এক বিজ্ঞপ্তির পেশ করে পরীক্ষা বাতিলের বিষয়টি জানিয়ে দিয়েছে আইআইটি খড়গপুর(IIT Kharagpur)। একইসঙ্গে পরীক্ষার সংশোধিত তারিক উপযুক্ত সময়ে জানানো হবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন:প্রবল জলোচ্ছাসের জেরে জঙ্গল থেকে লোকালয়ে বাঘ ঢুকে পড়ল সুন্দরবনে

প্রসঙ্গত, দেশের ২৩ টি আইআইটি-তে ব্যাচেলর, ইন্টিগ্রেটেড মাস্টার্স ও ডুয়াল ডিগ্রি কোর্সের প্রবেশ পথ জেইই অ্যাডভান্সড। সাতটি আঞ্চলিত সমন্বয়কারী আইআইটি-আইআইটি খড়্গপুর, আইআইটি কানপুর, আইআইটি মাদ্রাজ, আইআইটি দিল্লি, আইআইটি বম্বে, আইআইটি গুয়াহাটি ও আইআইটি রুরকি যৌথভাবে আয়োজন করে এই পরীক্ষা। জেইই মেন পরীক্ষায় যে আড়াই লক্ষ প্রার্থী যোগ্যতা অর্জন করেছে তারা এই পরীক্ষার জন্য আবেদন করতে পারেন। মূলত দুটি পেপারে হয় এই পরীক্ষা। ৩ জুলাই এই পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে অতিমারী পরিস্থিতি বিবেচনা করে এই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advt

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...