Friday, April 3, 2026

চন্দ্রগ্রহণ-ভরা কোটাল-ইয়াস, ডুবে যেতে পারে কলকাতা!

Date:

Share post:

জলে ডুবতে পারে কলকাতা। গোদের ওপর বিষফোঁড়া। ভরা কোটাল এবং চন্দ্রগ্রহণের সঙ্গে ‘ইয়াস’এর দাপট। ভরা কোটাল, ভারী বৃষ্টির জেরে বুধবার গঙ্গায় জলোচ্ছ্বাসের ধাক্কায় জলমগ্ন হওয়ার প্রবল আশঙ্কা শহরে।

ইতিমধ্যেই ধামড়া ও বালেশ্বরের মধ্যে ল্য়ান্ডফল হয়েছে। ল্যান্ডফল প্রক্রিয়া চলবে ৩ থেকে ৪ ঘণ্টা ধরে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার সমুদ্র উপকূলে ৭৫-৮০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি। এবং প্রবল জলোচ্ছ্বাস দেখা যাবে। কলকাতাতেও ৬০-৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঠিক একই সময় কলকাতার গঙ্গায় ভরা কোটাল। সকাল ন’টা পনেরো নাগাদ নদীতে শুরু হবে জোয়ার। বেলা দশটা পঁয়তাল্লিশে সর্বোচ্চ সীমায় পৌঁছে যাবে জোয়ারের জলের উচ্চতা। সারারাত নবান্নের কন্ট্রোল রুমে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, একে দুর্যোগ, তাতে ভরা কটাল, সঙ্গে চন্দ্রগ্রহণ। ভরা পূর্ণিমায় গঙ্গায় জলস্তর বাড়বে। কলকাতার বিভিন্ন এলাকায় গঙ্গা থেকে জল ঢুকে পড়বে। তার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। আবহবিদরা জানিয়েছেন, চন্দ্রগ্রহণ ও ভরা কোটালের যৌথপ্রভাবে গঙ্গায় জল বৃদ্ধি পাচ্ছে। সঙ্গে ইয়াসের দাপট।

আরও পড়ুন-কলকাতায় টর্নেডোর আশঙ্কা, বাড়িতে থাকার আবেদন মুখ্যমন্ত্রীর

কলকাতা পুরসভার নিকাশিবিভাগের ভারপ্রাপ্ত প্রশাসকমণ্ডলীর সদস্য তারক সিং ইতিমধ্যেই লকগেটগুলি পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, জলোচ্ছাস ও জোয়ারের জল বৃদ্ধি পাওয়ায় বুধবার গঙ্গায় সকাল সাড়ে দশটার পর থেকে বিকেল চারটে পর্যন্ত লকগেট বন্ধ থাকবে। তিনি আরও জানান, ভরা কোটালের জেরে মঙ্গলবার গঙ্গায় স্বাভাবিকের চেয়ে ১৬.৭৫ ফুট বেশি উচ্চতায় পৌঁছেছিল জলের উচ্চতা। বুধবার সেটি আরও বৃদ্ধি পেয়ে ১৭.২৫ ফুটের বেশি উচ্চতায় পৌঁছে যাবে বলে জানিয়েছেন তারক সিং। ফলে লকগেট বন্ধ থাকায় ওই সময় প্রবল বৃষ্টির জন্য সমস্ত জল শহরেই জমবে। তার জেরে শহর জলমগ্ন হবেই।

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...