Tuesday, June 23, 2026

দেশে ফের বাড়ল দৈনিক সংক্রমণ, মৃত্যুও ৪ হাজারের গণ্ডি ছাড়ালো

Date:

Share post:

খানিকটা স্বস্তি দিয়ে দেশের করোনা সংক্রমণের সংখ্যা অনেকটাই কমেছিল। কিন্তু বুধবার দৈনিক মৃত্যু ফের ২ লক্ষ ছাড়িয়েছে। অন্যদিকে দৈনিক মৃত্যু মঙ্গলবার সাড়ে ৩ হাজারের ঘরেই ঘোরাফেরা করছিল। কিন্তু বুধবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী , দৈনিক মৃত্যুর সংখ্যা ৪ হাজারের গণ্ডি অতিক্রম করেছে। তবে গত কয়েকদিন ধরে সংক্রমণ কম হওয়ায় সক্রিয় রোগীর সংখ্যা। বুধবার তা ২৫ লক্ষের নীচে নেমেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮ হাজার ৯২১ জন। এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭১ লক্ষ ৫৭ হাজার ৭৯৫ জন। দেশে মোট মৃতের সংখ্যা ৩ লক্ষ ১১ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪ হাজার ১৫৭ জনের।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১ হাজার ১৩৭ জনের। কর্নাটকেও মৃত্যু হয়েছে ৫৮৮ জনের। তামিলনাড়ুতে ৪৬৮ জনের মৃত্যু হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে এই তিন রাজ্যেই মৃতের সংখ্যা সবথেকে বেশি।

Advt

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...