Saturday, June 13, 2026

মোদি সরকারের সোশ্যাল মিডিয়া নীতি চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা WhatsApp-এর

Date:

Share post:

পূর্ব ঘোষণা অনুসারে বুধবার থেকেই দেশে জারি হচ্ছে কেন্দ্রের সোশ্যাল মিডিয়া সম্পর্কিত একাধিক বিধি। আর তার ঠিক আগেই কেন্দ্রের এই নীতি চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা করলো ‘WhatsApp’ কর্তৃপক্ষ।WhatsApp কর্তৃপক্ষের দাবি, “কেন্দ্রের বিধি অনুসারে মেসেজিং অ্যাপে চ্যাট ট্রেস করার অর্থ, WhatsApp-এ পাঠানো প্রতিটি মেসেজের ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট রাখতে বলার সমান। এটি করলে “End-to-end Encription” বলে আর কিছু থাকবে না। সেক্ষেত্রে জনসাধারণের গোপনীয়তার অধিকারই বিঘ্নিত এবং লঙ্ঘিত হবে।”
WhatsApp সংস্থা বলছে, বিষয়টি নিয়ে তাঁরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছে, তা জারি থাকবে। এই সমস্যার সুরাহার চেষ্টাই করা হবে। কারণ, WhatsApp ব্যবহারকারীদের গোপনীয়তা বা ‘প্রাইভেসি’-র নিরাপত্তা রক্ষা করা জরুরি।

দিল্লি হাইকোর্টে WhatsApp সংস্থা জানিয়েছে, নতুন IT নীতির মধ্যে মাত্র একটি বিধিকে চ্যালেঞ্জ করা হয়েছে। ভারতীয় সংবিধানের ব্যক্তিগত গোপনীয়তার মৌলিক অধিকারের বিরোধী এই বিধি৷ সংবিধানের ২১ নম্বর ধারা অনুযায়ী জীবনের অধিকারের মতোই নিজের ব্যক্তিগত তথ্য গোপন রাখাও একজন নাগরিকের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে।

নতুন নীতিতে বলা হয়েছে, কোনও প্রয়োজন হলে, কোনও মেসেজের উৎস ট্র্যাক করতে হবে মেসেজিং প্ল্যাটফর্মকে।WhatsApp সংস্থার দাবি, এই নীতি মানতে হলে প্রতিটি মেসেজের ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট রাখতে হবে। ফলে “End-to-end Encription” বিষয়টিই বন্ধ হয়ে যাবে৷ এই কাজ ভারতীয় সংবিধান অনুমোদন করেনা৷

Advt

Related articles

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...