Monday, April 6, 2026

প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও রাজ্যের হাসপাতালগুলিতে বিদ্যুৎ পরিষেবা বজায় রয়েছে

Date:

Share post:

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। বিদ্যুৎ পরিষেবার জন্য যে ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখে আজ, বুধবার বিদ্যুৎ ভবনে এক সাংবাদিক সম্মেলন করেন বিদ্যুৎমন্ত্রী মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের সঙ্গে প্রবল বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলা জলমগ্ন হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সব দিক খতিয়ে দেখে আগামী ৭২ ঘণ্টার মধ্যে রাজ্য সরকারের কাছে রিপোর্ট পেশ করবে বিদ্যুৎ দফতর।

একইসঙ্গে তিনি জানান, এই ঘূর্ণিঝড়ের ফলে হাসপাতালেগুলিতে কোনওভাবেই বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়নি। স্বাস্থ্য দফতরের সঙ্গে যৌথভাবে বিষয়টি নিয়ে আগে থেকেই প্রস্তুত ছিল বিদ্যুৎ দফতর। বিদ্যুতমন্ত্রী আরও জানিয়েছেন, বিভিন্ন জেলায় কর্মরত বিদ্যুৎকর্মীরা বৃষ্টির জল একটু নামলে ক্ষয়ক্ষতির হিসেব বিস্তারিতভাবে দফতরে জমা করার জন্য কাজ শুরু করবেন। বিদ্যুৎকর্মীরা যাতে সতর্কভাবে কাজ করেন এবং প্রাণের ঝুঁকি না নেন, সেদিকেও সতর্ক থাকার নির্দেশ দেন অরূপ বিশ্বাস।

Advt

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...