Friday, April 3, 2026

ইয়াসের তাণ্ডবে প্লাবিত গোটা দক্ষিণ ২৪ পরগনা, সমুদ্রের জলে ডুবে গেল কপিল মুনির আশ্রম

Date:

Share post:

সুপার সাইক্লোন ইয়াসের( super cyclone yaas) ল্যান্ডফল হয়েছে প্রায় ঘন্টা তিনেক আগেই। কিন্তু তান্ডব চলছে এখনো। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী জেলা দক্ষিন ২৪ পরগনা (flooded situation at south 24 pargana), পূর্ব মেদিনীপুর কার্যত জলের তলায়। সমুদ্রের জলে প্লাবিত গোটা দক্ষিণ ২৪ পরগনা। জলে প্রায় ডুবে গিয়েছে গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রম (flooded Kapil muni ashram at Gangasagar)। বুধবার সকালেও বহু মানুষ আশ্রমেই ছিলেন। কিন্তু ধামরায় সুপার সাইক্লোন আছড়ে পড়ার পরই বাড়তে শুরু করে সাগরের জল। গ্রামের পর গ্রাম প্লাবিত হতে থাকে। দ্রুত উদ্যোগী হয়ে প্রশাসনের তরফে তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। জলের তোড়ে ভেসে গিয়েছে প্রচুর গবাদি পশু। গরু মুরগি হাঁস পায়রা সবকিছু জলের তোড়ে চিরকালের মতো হারিয়ে গিয়েছে। ইতিমধ্যেই ২০ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত। জলে ডুবে গিয়েছে বুল ডোজারের মত ভারি গাড়িও। কাকদ্বীপেও গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে । ঝড়ের দাপটে শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনাতেই ১৫ টি নদী বাঁধ ভেঙেছে বলে খবর পাওয়া গেছে। ভেঙে গিয়েছে মুড়িগঙ্গা নদীর বাঁধও।দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জেও সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। খাল-বিল ক্ষেত ভাসিয়ে প্রবল বেগে জল  ঢুকছে  আশপাশের গ্রামগুলোতে ।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...