Wednesday, June 24, 2026

কবে হবে পরীক্ষা? মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

করোনা আবহে কবে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা? তাই নিয়ে দোলাচলে ছিলেন পরীক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকারা। এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সময় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। বৃহস্পতিবার, নবান্ন (Nabanno) থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, মাধ্যমিক (Secondary) পরীক্ষা হবে অগাস্টের দ্বিতীয় সপ্তাহে। জুলাইয়ের শেষে উচ্চ মাধ্যমিক (Higer Secondary)।

 

পাশাপাশি আরও কিছু সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

• নিজেদের স্কুলে পরীক্ষা কেন্দ্র হবে

 

• শুধুমাত্র অত্যাবশ্যক বিষয়গুলিতেই পরীক্ষা হবে

 

• ৩ ঘণ্টার পরীক্ষা হবে দেড় ঘণ্টায়

 

• অন্যান্য বিষয়গুলিতে স্কুলের নম্বর দেখে মূল্যায়ন হবে

 

• মাধ্যমিক- উচ্চ মাধ্যমিক দু ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য

 

মুখ্যমন্ত্রী জানান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন ঘণ্টার জায়গায় দেড় ঘণ্টায় পরীক্ষা হলে কম সময়ে ছাত্র-ছাত্রীদের বাইরে থাকতে হবে। এক্ষেত্রে ৩ ঘন্টায় যত প্রশ্নের উত্তর দিতে হত তার অর্ধেক প্রশ্নের উত্তর দিতে হবে।

 

মাধ্যমিকের আগে উচ্চমাধ্যমিক করার বিষয়েও মমতা জানান, উচ্চ মাধ্যমিকের পরে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে প্রবেশিকা পরীক্ষায় বসেন ছাত্রছাত্রীরা। সেক্ষেত্রে সময়ের মধ্যে পরীক্ষা না হলে উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের সমস্যা দেখা দেবে। এই কারণেই আগে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।

 

আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) বৈঠক মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে বৈঠক করে জানান পরীক্ষা হবে করোনা কমলে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে, পরীক্ষার নির্ঘণ্ট ঠিক করবে পর্ষদ এবং সংসদ। এদিন এই দুই বিভাগের সঙ্গে কথা বলে পরীক্ষার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।তবে, নির্দিষ্ট দিনক্ষণ মাধ্যমিক শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দেবে।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...