Saturday, April 4, 2026

স্বস্তি দিয়ে রাজ্যে নিম্নমুখী কোভিড সংক্রমণের গ্রাফ,চিন্তা বাড়াচ্ছে মৃত্যুহার

Date:

Share post:

স্বস্তির খবর। রাজ্যে নিম্নমুখী করোনা সংক্রমণের গ্রাফ। গত ২৪ ঘণ্টায় রাজ্যের দৈনিক সংক্রমণ অনেকটাই কমেছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৬ হাজার ২২৫।তবে সংক্রমণ কমলেও মৃতের সংখ্যা কমেনি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃতের সংখ্যা দেড়শোর গণ্ডি ছাড়িয়েছে।রাজ্যে মৃতের সংখ্যা ১৫৩ ।

স্বাস্হ্য দফতরের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কলকাতা শহরে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৭৮ জন। শুধুমাত্র কলকাতায় মৃত্যু হয়েছে ৩০ জনের। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে কোভিড সংক্রামিত ৩,৪২৭ জন। মৃত্যু হয়েছে ৩৭ জনের । যদিও নতুন আক্রান্ত ও মৃত্যুর নিরিখে এখনও পর্যন্ত শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। এছাড়াও হাওড়ায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১,১৫১। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১ জন করোনা আক্রান্তের। হুগলিতে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ১,০৩৬। মৃত্যু হয়েছে ৪ জনের।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...