Tuesday, June 23, 2026

লকডাউন এর সময় অনুষ্ঠিত সব বিয়ে অবৈধ, ফরমান জারি করল মধ্যপ্রদেশ সরকার

Date:

Share post:

লকডাউনের সময় (Lockdown) সব রকম সামাজিক অনুষ্ঠানের ( social gathering restricted) উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু রাজ্য সরকারের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে শতাধিক দম্পতি লুকিয়ে বিয়ে (marriage ceremony) সেরেছিলেন। তাদের বিরুদ্ধে এবার ফরমান জারি করল মধ্যপ্রদেশ সরকার(Madhya Pradesh government)। সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো চলতি মাসে হওয়া সমস্ত বিয়ে বাতিল ও অবৈধ (illegal marriage)বলে গণ্য হবে। তাদের দেওয়া হবে না বিয়ের শংসাপত্রও।

শুধু দম্পতিদের নয়, লকডাউন বিধি ভঙ্গ করায় এ বার মধ্য প্রদেশের সরকারের পক্ষ থেকে বিভিন্ন জেলার ম্যারেজ রেজিস্টারের অফিসে চিঠি পাঠানো হলো। সেখানে বলা হয়েছে যারা লকডাউনের মধ্যে বিয়ে করেছে, তাঁদের বিয়ের শংসাপত্র দেওয়া চলবে না। যদি এই নিয়ম ভঙ্গ করা হয়, তবে আধিকারিকদেরও ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় আটক করা হবে ।

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, লকডাউনের বিধি অগ্রাহ্য করে চলতি মাসেই গোপনে প্রায় ১৩০টি বিয়ে হয়েছে। প্রতিটি বিয়েকেই অবৈধ বলে ঘোষণা করা হবে। সেইসঙ্গে দম্পতি, তাঁদের পরিবার ও পুরোহিতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নেওয়া হবে। আগামী ২৯ মে অবধি রাজ্যে লকডাউন জারি রয়েছে।

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...