Friday, June 26, 2026

নিউ ব্যারাকপুরে গেঞ্জির কারখানায় বিধ্বংসী আগুন, ৪ কর্মী আটকে থাকার আশঙ্কা

Date:

Share post:

ভোর রাতে নিউ ব্যারাকপুরের( fire at ganji factory at New Barrackpore) গেঞ্জির কারখানায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলের দমকলের (fire brigade) ১৫টি ইঞ্জিন। আশঙ্কা ভিতরে এখনও ৪ জন কর্মী আটকে থাকতে পারে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে। তিন তলা একটি বাড়িতে গেঞ্জির কারখানা এবং ওষুধের গুদাম রয়েছে। সেখানে আগুন লেগেছে। কি কারণে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে বলে বলে বলে অনুমান। আগুনের জেরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। দমকল সূত্রে জানা গিয়েছে কারখানার ভিতরে সম্ভবত প্রচুর সিলিন্ডার মজুদ করা হয়েছে। সেগুলি একের পর এক ফেটে গিয়ে আরো আগুন ছড়াচ্ছে । লকডাউনের সময় সবাইকে লুকিয়ে কারখানার দরজা বন্ধ করে ভেতরে কাজ চলছিল। তাই ভিতরে ঠিক কতজন শ্রমিক ছিলেন বা কে কী অবস্থায় আছে তা এখনই বলা সম্ভব নয়। দমকলকর্মীরা প্রাণপণে আগুন নেভানোর চেষ্টা করছে। লড়াই চালাচ্ছে দমকলের ১৫টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। দমকল সূত্রে জানানো হয়েছে আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে । তবে পুরোপুরি আগুন নেভাতে সময় লাগবে। কারন মনে করা হচ্ছে ওষুধের গুদামে প্রচুর স্যানিটাইজার মজুদ থাকতে পারে। এবং সেগুলি থেকে আরো আগুন ছড়াচ্ছে।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...