Saturday, April 4, 2026

এবার কোভিডে প্রয়াত বর্ষীয়ান সাংবাদিক অনুপ ধর

Date:

Share post:

বাংলা সংবাদ জগতে ফের নক্ষত্র পতন। এবার মারণ ভাইরাস করোনার বলি আরও এক প্রখ্যাত সাংবাদিক। কোভিডে প্রয়াত বর্ষীয়ান সাংবাদিক অনুপ ধর (৫৮)। রেখে গেলেন স্ত্রী ও একমাত্র কন্যাকে।

সম্প্রতি, করোনা আক্রান্ত হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন অনুপবাবু। তারপর থেকে ক্রমাগত শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়, কিন্তু শেষরক্ষা হলো না। করোনায় চলে গেলেন পরিশ্রমী, নিষ্ঠাবান, প্রতিভাবান সাংবাদিক অনুপ ধর।

পেশাগত জীবনে যুগান্তর থেকে শুরু করে একাধিক নামী প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে সাংবাদিকতা করেছেন অনুপ ধর। তবে নিজে থেকে কিছু করার তাগিদ তাঁর মধ্যে সবসময় লক্ষ্যণীয় ছিল। একাধিক খবরের কাগজের সম্পাদকের ভূমিকাও দক্ষতার সঙ্গে পালন করেছেন। নতুন প্রজন্মের অনেক সাংবাদিক অনুপ ধরের হাত ধরে কাজ শিখে বিভিন্ন প্রতিষ্ঠানে আজ প্রতিষ্ঠিত।

বিশিষ্ট সাংবাদিক অনুপ ধরের প্রয়ানে কলকাতার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন- তোলাবাজি মামলায় শিলিগুড়ি থেকে অবশেষে গ্রেফতার সেই সাংবাদিক


Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...