Saturday, April 11, 2026

রাখে হরি মারে কে! দেহ সৎকারের মুহূর্তে হঠাৎ ‘বেঁচে’ উঠলেন সত্তরোর্ধ্ব পুষ্পা দেবী

Date:

Share post:

শ্মশানে চিতা সাজিয়ে(cremation work) সমস্ত লৌকিক ক্রিয়াকর্ম সম্পন্ন। আর কিছুক্ষণ পরেই মৃতদেহ দাহ করতে চিতায় তোলা হবে মরদেহ। ঠিক সেই মুহূর্তেই শ্মশানে উপস্থিত সকলকে অবাক করে মৃতদেহ উঠে বসল খাটিয়াতে। না কোন গল্প কাহিনী নয়, একেবারে বাস্তব এই ঘটনার সাক্ষী থাকলো পাণ্ডবেশ্বরের নমোপাড়া। ৭০ বছর বয়সী পুষ্পা আচার্য(Pushpa Aacharya) এমন অস্বাভাবিক ভাবে বেঁচে উঠতেই রীতিমত তাজ্জব এলাকাবাসী।

জানা গিয়েছে, আজ থেকে আট মাস আগে পড়ে গিয়ে কোমড় ভেঙে যায় পাণ্ডবেশ্বরের নামো পাড়ার বাসিন্দা পুষ্পা দেবীর। এরপর থেকে কথাবার্তা বলতে পারতেন না তিনি। যদিও ওই মহিলার সেবা-শুশ্রূষা কোনরকম ত্রুটি করেনা তার পরিবার। এরই মাঝে বৃহস্পতিবার দুপুরে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ওই বৃদ্ধার। বৃহস্পতিবার বিকেলে বেশ কয়েকবার হেঁচকি উঠে নিস্তেজ হয়ে পড়েন বছর সত্তরের পুষ্পা দেবী। কোনোরকম সাড়াশব্দ না পাওয়ার পর পরিবারের লোকজন ভেবে নেয় তিনি মারা গিয়েছেন। এরপর রীতিনীতি মেনে শুরু হয় মৃতদেহ সৎকারের প্রস্তুতি। রাত আটটা নাগাদ নিয়ে যাওয়া হয় শ্মশানে।

আরও পড়ুন:‘এই সংঘাত রাজ্যের গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর’, মোদি সাক্ষাতের পর মমতাকে তোপ ধনকড়ের

শ্মশানে দেহ সৎকারের জন্য সমস্ত প্রস্তুতি শেষ করার পর মৃতদেহ চিতায় চাপাতে গিয়ে হঠাৎ পুষ্পা দেবী শরীরের অস্বাভাবিকতা লক্ষ্য করেন পরিজনেরা। মরদেহ থেকে আসতে থাকে গোঙানির আওয়াজ। প্রথমে পরিবারের লোকজন ভয় পেলেও, পরিবারের লোকজন বিষয়টি দেখে অবাক হয়ে যান। দেখা যায় শ্বাস পড়তে শুরু করেছে পুষ্পা দেবীর। তড়িঘড়ি চিতা থেকে নামিয়ে দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ওই বৃদ্ধাকে। জানা গিয়েছে, বর্তমানে সুস্থ হয়েছেন ওই বৃদ্ধা। এদিকে এই ঘটনায় রীতিমত তাজ্জব গ্রামবাসী। তাদের দাবি, ‘রাখে হরি তো মারে কে?’

Pp

Advt

Related articles

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...