Thursday, June 11, 2026

ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, মোদির হাতে ক্ষতির খতিয়ান দিয়ে বললেন, ‘দেখে নেবেন’

Date:

Share post:

মোদির সঙ্গে মমতার সাক্ষাৎ নিয়ে খানিকটা নাটক হল আজ। নবান্ন সূত্রে খবর, ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতির খতিয়ান প্রধানমন্ত্রীকে জমা দেওয়া নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। মমতা সকালেই জানিয়ে দিয়েছিলেন রিভিউ মিটিংয়ে তিনি থাকবে না। কলাইকুণ্ডায় গিয়ে ইয়াসের তাণ্ডবে বাংলায় ক্ষয়ক্ষতির পরিমাণের রিপোর্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে তুলে দেবেন। সূত্রের খবর প্রধানমন্ত্রীর হাতে রিপোর্ট তুলে দিয়ে মমতা বলেন, ‘এটা আমাদের ক্ষতির খতিয়ান, দেখে নেবেন।’ এই কথা বলেই বেরিয়ে যান মমতা।

উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জ, দক্ষিণ ২৪ পরগণার সাগর এলাকা পরিদর্শন এবং প্রশাসনিক বৈঠক সেরে কলাইকুণ্ডাইয়ে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সাগর থেকে প্রধানমন্ত্রীর সচিবালয়ে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় মেসেজ করে জানান, ‘দিঘায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক রয়েছে। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা সাক্ষাতের জন্য সময় দরকার। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে চলে আসবেন মুখ্যমন্ত্রী।’ মুখ্যসচিবের প্রস্তাবে সম্মতি দেন দফতরের আধিকারিকরা।

আরও পড়ুন-‘এই সংঘাত রাজ্যের গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর’, মোদি সাক্ষাতের পর মমতাকে তোপ ধনকড়ের

নবান্ন সূত্রে জানা গিয়েছে, কলাইকুণ্ডাইয়ে পৌঁছনোর পর অপেক্ষা করতে বলা হয় মমতা। কারণ হিসেবে মুখ্যমন্ত্রীকে জানানো হয়, প্রধানমন্ত্রী একটি বৈঠকে রয়েছেন, শেষ না করে আসতে পারবেন না। নবান্ন সূত্রে খবর, এরপরই মুখ্যমন্ত্রী বলেন, ‘১ মিনিটের জন্য দরকার!’ এরপর মুখ্যসচিবকে নিয়ে প্রধানমন্ত্রীর ঘরে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী। মোদিকে বলেন, ‘এটা আমাদের ক্ষতির খতিয়ান, দেখে নেবেন।’ রিপোর্ট দিয়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, সেইসময় মোদির সঙ্গে ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়, শুভেন্দু অধিকারী এবং দেবশ্রী চৌধুরী।

Pp

Advt

Related articles

CJP-র দ্বিতীয় কর্মসূচি: শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে আজ পুনেতে জমায়েতের ডাক ককরোচদের

দিল্লির যন্তরমন্তরে সফল কর্মসূচির পর এবার দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফা চেয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে শান্তিপূর্ণ...

কাঁচরাপাড়ার বেসরকারি স্কুল থেকে উদ্ধার পৌনে ২ কোটি!

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের পর এবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে (Kanchrapara Harnett English Medium School)...

আজ হাইকোর্টে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের বিরুদ্ধে শোভনদেবের মামলার শুনানি

তৃণমূল কংগ্রেস (TMC) থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন করে নিয়ম বহির্ভূত কাজ...

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...