Saturday, March 14, 2026

কলাইকুণ্ডায় রাজ্যপাল-শুভেন্দুকে ডেকে প্রধানমন্ত্রীর বন্যা-রাজনীতি

Date:

Share post:

নির্বাচনে ভরাডুবির পরেও বাংলাকে নিয়ে নরেন্দ্র মোদির রাজনীতি অব্যাহত। ইয়াস বিধ্বস্ত বাংলায় এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক দুপুর আড়াইটেতে, স্থান কলাইকুণ্ডা বিমানবন্দর।

প্রোটোকল মেনে রাজ্যপাল যেতেই পারেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে। কিন্তু শুভেন্দুকে ওই বৈঠকে ডেকে প্রধানমন্ত্রী আসলে সূক্ষ্ণ রাজনীতির রাস্তা খুলে দিয়েছেন। প্রধানমন্ত্রী সম্যক জানেন শুভেন্দুর উপস্থিতি মুখ্যমন্ত্রীর কাছে অস্বস্তিজনক। এক সময়ে তাঁর মন্ত্রিসভার সদস্য, যাঁর চোখ দিয়ে পূর্ব মেদিনীপুরকে দেখতেন, তিনি এখন বিরোধী দলনেতা। ফলে তাঁকে সামনে রেখে মোদির ত্রাণ রাজনীতি মুখ্যমন্ত্রীকে হজম করতে হবে। প্রায় এক বছরের বেশি সময় পরে মমতা-শুভেন্দু মুখোমুখি হবেন। আর এই অস্বস্তির কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী শেষ মুহূর্তে শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানিয়েছেন। অনেকে বলছেন, শুভেন্দু যদি বৈঠকে থাকেন, তাহলে সেচমন্ত্রী, বনমন্ত্রীরা কেন আমন্ত্রিত হবেন না? ওড়িশায় নবীন পট্টনায়েকের সঙ্গে কোথায় ছিলেন বিরোধী দলনেতা? প্রধানমন্ত্রীর এই বন্যা-রাজনীতি ক্রমশ প্রকটভাবে চোখে পড়ছে।

আরও পড়ুন- স্বস্তি! রাজ্যে একধাক্কায় অনেকটাই কমল দৈনিক করোনা সংক্রমণ, কমল মৃত্যুও


Advt

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...