Thursday, June 25, 2026

শুভেন্দু-ধনকড় নয়, কলাইকুণ্ডাইয়ে মমতার সঙ্গে একান্তেই বৈঠক প্রধানমন্ত্রীর

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হার মানতেই হল নরেন্দ্র মোদিকে। কেন? ইয়াসে ক্ষতি এবং রিভিউ বৈঠকে জগদীপ ধনকড় এবং শুভেন্দু অধিকারীকে ডেকে ছোট রাজনীতির টোকা দিয়েছিলেন মোদি। মমতা বন্দ্যোপাধ্যায় তা জানার পর সোজা ‘বাপি বাড়ি যা’ ভঙ্গিতে বৈঠক বাতিল করে বললেন, একান্তেই তাঁর সঙ্গে বৈঠক করতে হবে। তিনি অন্য কারোর সঙ্গে বৈঠক করবেন না। অবস্থা বেগতিক বুঝে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে জানানো হয়েছে ,কলাইকুণ্ডাইয়ে মমতার সঙ্গে একান্তেই বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

সকালে হঠাৎই জানা গিয়েছিল প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর রিভিউ মিটিংয়ে থাকবেন রাজ্যপাল। এছাড়াও জানা গিয়েছিল, প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে ডেকে পাঠিয়েছিলেন শুভেন্দু অধিকারীকেও। একথা মমতা জানতে পেরেই প্রশ্ন তুলেছিলেন রিভিউ মিটিংয়ে রাজ্যপাল এবং বিরোধী দলনেতা কী করবেন? বাংলায় বিজেপি গোহারা হেরেছে। তবুও নিম্নমানের রাজনীতি করছেন প্রধানমন্ত্রী বলে মত রাজ্যের একাংশের।

আরও পড়ুন-যোগীরাজ্যে বিষ মদ খেয়ে মৃত ১১, অভিযুক্তদের বিরুদ্ধে ‘এনএসএ’ লাগানোর নির্দেশ

ওই রিভিউ মিটিংয়ে ধনকড় এবং শুভেন্দুর সঙ্গে বৈঠকে রাজি হলেন না মমতা। এরপরই প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে জানানো হয় পনেরো মিনিটের জন্য মোদি মমতার সঙ্গে বৈঠক করবেন কলাইকুণ্ডাইয়ে। ঘূর্ণিঝড় ‘ইয়াস’ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতে শুভেন্দুর উপস্থিতি নিয়ে নবান্নের তরফে আপত্তি তোলা হয়েছিল সকালে। নবান্নের তরফে নয়াদিল্লিকে জানিয়ে দেওয়া হয়েছে, মোদির বৈঠকে শুভেন্দু থাকলে মমতা ওই বৈঠকে থাকবেন না। তিনি শুধু বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদির সঙ্গেই।

Pp

Advt

Related articles

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...