Thursday, June 25, 2026

যোগীরাজ্যে বিষ মদ খেয়ে মৃত ১১, অভিযুক্তদের বিরুদ্ধে ‘এনএসএ’ লাগানোর নির্দেশ

Date:

Share post:

এবার বিষ মদ খেয়ে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) আলীগড় জেলায়(Aligarh district) মৃত্যু হল ১১ জনের। জানা গিয়েছে, মৃতদের মধ্যে আলীগড় এইচপি গ্যাস প্লান্টের এক ট্রাক ড্রাইভারও রয়েছেন। পাশাপাশি মদ খেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বহু মানুষ। এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে এহেন বিষ মদ কান্ডে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে মাঠে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(Yogi Adityanath)। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন লাগু করার নির্দেশ দিয়েছেন তিনি। আরও চাঞ্চল্যকর বিষয়ে যে মদ খেয়ে ওই ১১ জনের মৃত্যু হয়েছে তা সরকার অনুমোদিত দোকান থেকে কেনা হয়েছে বলে জানা গিয়েছে

প্রশাসনের তরফে জানা গিয়েছে, বিষ মদের কারণে ওই আলীগড় জেলায় ১১ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। স্থানীয় মানুষদের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। যে মদের ঠেক থেকে মদ বিক্রি করা হয়েছিল সেটি সিল করে দেওয়ার পাশাপাশি মদের নমুনা সংগ্রহ করা হয়েছে। অভিযুক্তরা নকল মদ বিক্রি করছিল কিনা তা জানার চেষ্টা করছে প্রশাসন। এদিকে গোটা ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের অভিযোগ, সরকার অনুমোদিত মদের দোকানের দীর্ঘদিন ধরে নকল মদ বিক্রি করছিল অভিযুক্তরা গোটা বিষয়টি প্রশাসনের নজরে থাকলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যার জেরেই ভয়াবহ এই ঘটনা ঘটে গেল। প্রশাসনের পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আবগারি দপ্তর।

আরও পড়ুন:নারদ মামলায় শর্তাধীন জামিন ফিরহাদ, সুব্রত, মদন ও শোভনের

এদিকে, পুরো ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন মৃতের পরিবারদের অবিলম্বে সরকারি সাহায্য করার জন্য। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন এনএসএ লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্পষ্টভাবে তিনি জানিয়েছেন যদি এই মহৎ সরকারি দোকান থেকে কেনা হয়ে থাকে তাহলে সেই দোকান অভিলম্বের সিল করে দেওয়া হোক এবং অভিযুক্তদের সম্পত্তি ক্রোক করে নেওয়া হোক।

Advt

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...