Saturday, April 4, 2026

ভবানীপুরে ত্রাণ দিতে গিয়ে চড় খেলেন রুদ্রনীল

Date:

Share post:

সময়টা মোটেই ভাল যাচ্ছে না অভিনেতা তথা বিজেপি (Bjp) নেতা রুদ্রনীল ঘোষের (Rudranil Ghosh)। এবারের বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে ভরাডুবি হয়েছে তাঁর। আবার সেই ভবানীপুর কেন্দ্রে ত্রাণ বিলি করতে গিয়ে সপাটে চড় খেলেন রুদ্রনীল। ভবানীপুরের তৃণমূল (Tmc) নেতা বাবলু সিং-এর (Bablu Singh) নেতৃত্বে হামলার অভিযোগ করেছেন অভিনেতা। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

এই ভবানীপুর কেন্দ্রেই ভোটে শোভনদেব চট্টোপাধ্যায়ের (Shobhandev Chatterjee) কাছে পরাজিত হন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। শুক্রবার, সেই বিধানসভা এলাকারই ৭১ নম্বর ওয়ার্ডে ত্রাণ বিলি করতে যান তিনি। অভিযোগ, তৃণমূল নেতা বাবলু সিং দলবল নিয়ে গিয়ে তার ওপর হামলা চালান। রুদ্রনীল অভিযোগ করেন, “আমায় চড়-থাপ্পড় মারতে থাকে। আমার সঙ্গীদেরও মারা হয়েছে। ত্রাণের গাড়িটিও আটকে রাখার চেষ্টা করা হয়।’’ বিষয়টি নিয়ে কালীঘাট থানায় অভিযোগও দায়ের করেছেন বিজেপি নেতা। তৃণমূল অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছে।

তৃণমূলের বক্তব্য, রুদ্রনীলের উপর কেউই হামলা করেননি। ‘‘উনি ভোটে হেরে গিয়ে এখন অভিনয়ের আশ্রয় নিয়েছেন! কেন ওঁকে কেউ শুধু শুধু চড় মারতে যাবে!’’ তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট বাবলু সিং বলেন, রুদ্রনীলকে শুধু প্রশ্ন করা হয়, ত্রাণ বিলির প্রশাসনিক অনুমতি আছে কি? তাতেই উনি রেগে যান। একটু কথা কাটাকাটি হয়। বিজেপি সূত্রে খবর, দলবদলু হেরে যাওয়া নেতাদের দলে তেমন পাত্তা দিচ্ছেন না বিজেপি নেতৃত্ব। এই কারণে যেকোনোভাবে নিজেদের প্রাসঙ্গিক করে রাখতে চাইছেন তাঁরা। রুদ্রনীলের এই কাণ্ড তারই অঙ্গ কি না তাই নিয়ে জল্পনা চলছে।

Pp

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...