Saturday, April 4, 2026

ডিসেম্বরের মধ্যেই সব ভারতীয়রা পাবেন করোনা ভ্যাকসিন, রাহুলের আক্রমণের পরই ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

Date:

Share post:

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সব ভারতীয়রা পাবেন করোনা ভ্যাকসিন। এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। শুক্রবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী কড়া ভাষায় আক্রমণ করেন মোদি সরকারকে। বলেন, ১৩০ কোটি ভারতীয়র মধ্যে করোনা ভ্যাকসিন পেয়েছেন মাত্র ৩ শতাংশ। এরই জবাব দিয়ে জাভড়েকর বলেন, কংগ্রেস শাসিত রাজ্যগুলি ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের ক্ষেত্রে টিকাকরণ সঠিকভাবে করছে না।

প্রকাশ জাভড়েকর এদিন জানান, “ডিসেম্বরের মধ্যে প্রস্তুত হয়ে যাবে ২১৬ কোটি ভ্যাকসিনের ডোজ। ফলে, ১০৮ কোটি মানুষ ভ্যাকসিন নিতে পারবেন। কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, “প্রথমে তো কংগ্রেসের ভ্যাকসিনের ওপর বিশ্বাসই ছিল না। বিরোধীরা আবার বিজেপি ভ্যাকসিনও বলেছেন। আপনারাই করোনা ভ্যাকসিন নিয়ে ধোঁয়াশা তৈরি করেছেন।’

আরও পড়ুন-‘করোনাকালে ক্ষতিপূরণের টাকা চাই না’, ইয়াস পরবর্তী রিভিউ বৈঠকে মোদিকে বললেন নবীন

শুক্রবার ভ্যাকসিন নিয়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য সরাসরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন সাংসদ রাহুল গান্ধী। এদিন রাহুল গান্ধী বলেন, ‘প্রধানমন্ত্রী একজন ইভেন্ট ম্যানেজার। উনি একটা সময় একটা ইভেন্ট নিয়ে ভাবনা-চিন্তা করেন।’

Advt

Pp

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...