Thursday, June 4, 2026

‘করোনাকালে ক্ষতিপূরণের টাকা চাই না’, ইয়াস পরবর্তী রিভিউ বৈঠকে মোদিকে বললেন নবীন

Date:

Share post:

ইয়াস(Yaas) পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার ওড়িশার(Odisha) ভুবনেশ্বরে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের(Naveen Patnaik) সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এই বৈঠকে ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যের ক্ষয়ক্ষতির বিস্তারিত রিপোর্ট প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হলেও, কেন্দ্রের কাছ থেকে কোনওরকম রিলিফ প্যাকেজ রাজ্য নিতে চায় না বলে এদিন জানিয়ে দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। শুক্রবার টুইট করে এই তথ্য প্রকাশ করেন নবীন পট্টনায়ক জানান, করোনা পরিস্থিতির জেরে এমনিতেই দেশের অবস্থা গুরুতর, এর মাঝে ওড়িশা সরকার চায় না কেন্দ্রের ওপর আর কোনওরকম বোঝা বাড়ুক।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শুক্রবার এক টুইটে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক লেখেন, ‘ করোনা মহামারী দেশে চরম আকার নিয়েছে। এমন একটি সময়ে কেন্দ্র সরকারের উপর নতুন করে যাতে কোনরকম বোঝা না বাড়ে তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে কোনওরকম আর্থিক সহায়তার আবেদন আমরা করিনি। রাজ্যের নিজস্ব অর্থে গুরুতর এই পরিস্থিতি মোকাবিলার সমস্ত রকম চেষ্টা আমরা করব।’

আরও পড়ুন:আলাপনকে মাথায় রেখে দিঘার পুনর্গঠনে রাজ্য সরকার

এপ্রসঙ্গে ওড়িশার স্টেট রিলিফ কমিশনার প্রদীপ জৈন সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা রিভিউ মিটিং এ প্রধানমন্ত্রীর কাছে কোনওরকম আর্থিক রিলিফ প্যাকেজের দাবী করিনি। তবে দুটি দাবি রাখা হয়েছে, তার হল Disaster resilience power system এবং coastal storm surge protection। যদিও ইয়াস পরবর্তী ক্ষয় ক্ষতির হিসেব কষে ইতিমধ্যেই ওড়িশা বাংলা ও পশ্চিমবঙ্গের জন্য মোট ১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রের তরফে। যার মধ্যে ৫০০ কোটি টাকা দেওয়া হবে ওড়িশাকে। এবং বাকি ৫০০ কোটি টাকা ভাগ করে দেওয়া হবে বাংলা এবং ঝাড়খন্ডকে।

Pp

Advt

Related articles

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...

পাহাড়ে ‘স্থায়ী সমাধান’ খুঁজতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক, মুখ্যমন্ত্রীর মুখোমুখি রাজু বিস্তারা 

দার্জিলিং পাহাড়, ডুয়ার্স ও তরাই অঞ্চলের দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যার একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে...

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...