Friday, April 24, 2026

নরম-গরমে কেন্দ্রের কাছে আলাপনের বদলির নির্দেশ ফেরানোর আবেদন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

হাতজোড় করে বলছি আলাপনের বদলির চিঠি ফিরিয়ে নিন- মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Banerjee) দিল্লিতে বদলি করার চিঠি পাঠানোর পরদিনই নবান্নে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রের কাছে এই আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইসঙ্গে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ্যসচিবের পাশে রয়েছেন। তিনি বলেন, শুক্রবারের পরপর ঘটনাগুলির জন্য এই সাংবাদিক বৈঠক করছেন তিনি। একইসঙ্গে এটা যে রাজনৈতিক প্রতিহিংসার ফল সেটাও মনে করেন তিনি।

শুক্রবার, রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে (Delhi) তলব করে কেন্দ্র। আলাপনের অবসরের দিন ৩১ মে। সেই দিনই অর্থাৎ আগামী সোমবার তাঁকে নর্থ ব্লকে গিয়ে কাজে যোগ দিতে বলা হয়েছে। অথচ দিন কয়েক আগেই মুখ্যসচিব পদে আলাপনের মেয়াদ তিন মাস বাড়ানোর আবেদন করে রাজ্য। তাতে সিলমোহর দেয়ে কেন্দ্র। সাংবাদিক বৈঠকে সে কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, কোভিডের কাজে এবং ইয়াসের মোকাবিলায় আলাপন বন্দ্যোপাধ্যায় ভূমিকার কথা মাথায় রেখেই তাঁর চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলেন তিনি। সেই আবেদনের সিলমোহর দিয়েছে মোদি সরকার। কিন্তু তারপর এই ধরনের প্রতিহিংসামূলক আচরণ কেন? প্রশ্ন তোলেন মমতা।

এদিন মুখ্যসচিবের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “রাতদিন কাজ করে আলাপন। রাজ্যের করোনা পরিস্থিতি অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবিলা করছে”। এরপরই মমতা প্রশ্ন তোলেন, আলাপন বাঙালি বলেই কি তাঁর ওপর এত রাগ? বাংলার মুখ্যসচিবের বিরুদ্ধে এই ধরনের প্রতিহিংসামূলক আচরণ অন্যান্য রাজ্যের আমলারাও ভালো চোখে দেখবে না বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

আপাতত কেন্দ্রের কাছে আলাপন বন্দ্যোপাধ্যায় বদলির নির্দেশ ফিরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন মমতা। কিন্তু সেটা আটকাতে কী পদক্ষেপ নেবেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সে তাস লুকিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী। শুধু জানালেন, কেন্দ্র যদি আইনের রাস্তায় হাঁটে তাহলে রাজ্যেও বসে থাকবে না।

এদিন সাংবাদিক বৈঠক এ রাজ্যের আইএএস-আইপিএসসহ আমলাদের কাজে প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি বুঝিয়ে দেন তাঁদের প্রতি কোনও রকম অন্যায় তিনি মেনে নেবেন না। এর আগেও রাজীব কুমারের গ্রেফতারের প্রতিবাদ, রাজ্যের তিন আইপিএসকে হঠাৎ করে বদলির বিরোধিতা করেছিলেন মমতা। এখনও ওই তিনজনকে ছাড়েনি নবান্ন। আলাপন বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও তাঁর সিদ্ধান্তে যে স্থির সেটা স্পষ্ট বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী।

Pp

Advt

Related articles

IPL: মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্সে হতাশ আকাশ, নেতৃত্ব হারাচ্ছেন হার্দিক?

পাঁচ বারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) পারফরফরম্যান্স তলানিতে, চলতি মরশুমে মুম্বইয়ের ধারাবাহিকতার অভাব প্রকট। সেইসঙ্গে হার্দিক...

যিশুর জন্য ‘নো-কিসিং পলিসি’ ভাঙেন কাজল! কারণ কী

অভিনয় জীবনে পা দেওয়ার প্রথম থেকেই কিছু নির্দিষ্ট লক্ষণরেখা টেনে দিয়েছিলেন কাজল (Kajol Devgon)। যেমন পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য...

শান্তিপূর্ণ প্রথমদফায় বিপুল ভোটদানে খুশি প্রধান বিচারপতি সূর্য কান্ত, কমিশনের আইনজীবীকে বাংলায় আমন্ত্রণ কল্যাণের

বৃহস্পতিবার রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Election) ভোটগ্রহণ হিংসামুক্ত, শান্তিপূর্ণ। ঘটনায় সন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। শুক্রবার এসআইআর...

শেষকৃত্য থেকে ফেরার পথে উত্তরাখণ্ডে খাদে ভ্যান, মৃত ৮

উত্তরাখণ্ডের(Uttarakhand) তেহরি গাড়োয়ালে ভয়াবহ পথ দুর্ঘটনায়(Road Accident) মৃত্যু হল অন্তত ৮ জনের। বৃহস্পতিবার দুপুরে চম্বা-কোটি ন্যাল মার্গ সংলগ্ন...