Sunday, June 14, 2026

Talk to KMC: নারদা মামলায় জামিন পেয়েই এক ফোনে কলকাতাবাসীর সমস্যা সমাধানে ববি

Date:

Share post:

নারদা মামলায় (Batasa Scam Case) হাইকোর্টে (Kolkata High Court) অন্তর্বর্তী জামিন (Interim Bail) পাওয়ার পরই আগের মতোই কলকাতার মানুষের (People of Kolkata) সমস্যা সমাধানে Talk to KMC কর্মসূচিতে অংশ নিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim). আজ, শনিবার দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত এক ঘন্টা, শুধু একটি ফোনেই আপনার সমস্যার সমাধান। পুরসভার আধিকারকদের পাশে বসিয়ে নিজেই ফোন ধরে একের পর এক সমস্যার কথা শুনলেন এবং সঙ্গে সঙ্গে তার সমাধানের সূত্র বলে দিলেন।

রাস্তার সমস্যা থেকে শুরু করে জলের অসুবিধা কিংবা করোনা ভ্যাকসিনের ঠিকানা অথবা দলিলের সমস্যা, হাসপাতালে ভর্তি হওয়া, ফোনে ফোনেই সবকিছুরই সমাধান করলেন কলকাতা পুরসভার (KMC) মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম।

কলকাতা পুরসভার টোল ফ্রি ১৮০০৩৪৫১২১৩ এবং ১৮০০৫৭২১২১৩ নম্বরে ফোন করে শহরের মানুষ তাঁদের অভাব অভিযোগের কথা জানালেন। আর ঠাণ্ডা মাথায় তার সমাধান করলেন ফিরহাদ হাকিম।

এই পরিকল্পনা নিয়েই বছর দুই আগে শুরু হয়েছিল ‘টক টু মেয়র’ পরিষেবা। এরপর কলকাতা পুরসভার বোর্ড ভেঙে গেলে ‘টক টু কেএমসি’ নামে চলছিল এই পরিষেবা। কিন্তু নারদ কাণ্ডে গ্রেফতারের পর বন্ধ ছিল সেই পরিষেবা। তবে গতকাল, শুক্রবার অন্তর্বর্তী জামিন মেলার পরেই শনিবার থেকেই ফের চালু হলো সেই পরিষেবা। এবং প্রিয় ববিদার সঙ্গে নিজেদের সমস্যা শেয়ার করে খুশি শহরবাসী।

Pp

Advt

 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...