Saturday, June 20, 2026

প্রায় তিন দিন পরে নিউ ব্যারাকপুরের গেঞ্জি কারখানার সিঁড়িতে উদ্ধার হল ৪ শ্রমিকের দগ্ধ দেহ

Date:

Share post:

প্রায় তিনদিন পরে খোঁজ মিলল ওই ৪ শ্রমিকের(dead body of 4 labour)। শনিবার সকালে নিউ ব্যারাকপুরের গেঞ্জি কারখানার (New Barrackpore ganjee factory) সিঁড়িতে পাওয়া গেল ৪ শ্রমিকের দগ্ধ দেহ । পুলিশ সূত্রে জানানো হয়েছে, মৃতদের বাড়িতে খবর পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা এসে দেহ সনাক্ত করার পর তাদের মৃত ঘোষণা করবে প্রশাসন।এদিকে এখনও পুরোপুরি নিভল না নিউ ব্যারাকপুরের (ganji factory of New Barrackpore ) গেঞ্জি কারখানার আগুন। শনিবার সকালেও দমকলের (fire truck)তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে। কিন্তু দমকল সূত্রে (fire brigade) জানানো হয়েছে কারখানার ভিতরে আাগুন এখনো ধিকি ধিকি জ্বলছে। পুরোপুরি না নিভে যাওয়া পর্যন্ত দমকলকর্মীরা ভিতরে ঢুকতে ভরসা পাচ্ছেন না। জানা গিয়েছে এদিন সকালেই পূর্ত দফতরের সিভিল ইঞ্জিনিয়াররা এসে বাড়িটি পরীক্ষা করবেন। তারপরই ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া দমকল কর্মীদের। তবে দুঃখের বিষয় হল দু’দিন পার হয়ে গেলেও এখনও কারখানার নিখোঁজ চার শ্রমিকের খোঁজ মেলেনি। গত বুধবার রাত সাড়ে তিনটে নাগাদ নিউ ব্যারাকপুরের এই গেঞ্জি কারখানায় আগুন লাগে। একটি তিনতলা বাড়ির ভিতরে ছিল ওই গেঞ্জি কারখানাটি। তার নিচেই ছিল ওষুধের গুদাম ও রঙের কারখানা। এদিন প্রথমে গেঞ্জি কারখানায় আগুন লাগলেও মুহূর্তে তা ছড়িয়ে পড়ে নিচের তলাতেও। পরিস্থিতি এমন হয়, শুধুমাত্র দমকলের ইঞ্জিন দিয়ে তা নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে। এরপরই রোবট মেশিন এনে আগুন নেভানোর কাজ শুরু হয়। কিন্তু তা সত্ত্বেও আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।

Pp

 

Advt

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...