Saturday, May 2, 2026

নাগরিকত্ব নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের: পুরনো আইনে নয়া পদক্ষেপ!

Date:

Share post:

সিএএ ছাড়াই নাগরিকত্বের সুযোগ ৫ রাজ্যের ১৩ জেলার অ-মুসলিম শরণার্থীদের। স্বরাষ্ট্রমন্ত্রকের গেজেট নোটিফিকেশন জারি।

করোনাকালে এবং পাঁচ রাজ্যের নির্বাচনে প্রচারে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বারবার আশ্বাস দিয়েছেন অতিমারি পরিস্থিতি স্বাভাবিক না হলে সিএএ-এনআরসি (Caa-Nrc) নিয়ে কোনও সিদ্ধান্ত করবে না কেন্দ্র। কিন্তু দেশজুড়ে যখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে, তখনই সিএএ নিয়ে বড় ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যদিও কেন্দ্রের তরফে বলা হয়েছে ১৯৫৫ সালের আইন অনুযায়ী করা হয়েছে। ২৮ মে একটি গেজেট নোটিফিকেশন জারি করে আফগানিস্তান (Afghanistan), বাংলাদেশ (Bangladesh) এবং পাকিস্তান (Pakistan) থেকে আসা অ-মুসলিম শরণার্থীদের কাছে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদনপত্র চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। গেজেট অনুযায়ী, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, রাজস্থান ও ছত্তিসগড়ের মোট ১৩টি জেলায় থাকা হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধদের মতো অ-মুসলিমদের থেকে নাগরকত্বের জন্য আবেদন চাওয়া হয়েছে। অনলাইনে আবেদন করতে হবে। জেলার কালেক্টর এবং পাঞ্জাব ও হরিয়ানার ক্ষেত্রে স্বরাষ্ট্রসচিব এই আবেদনপত্রগুলি খতিয়ে দেখবেন।

সিএএ (CAA) অনুযায়ী, আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের ভারতের নাগরিকত্ব প্রদানের কথা বলা হয়েছিল। কিন্তু সূত্রের খবর, সিএএ সংক্রান্ত নিয়ম এখনও তৈরি হয়নি। সেই কারণে আগের নাগরিকত্ব আইন অনুযায়ী জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তি। সেখানে বলা হয়েছে, ১৯৫৫ সালের আইনের ১৬ নম্বর ধারায় দেওয়া ক্ষমতা প্রয়োগ করে ৫ নম্বর ধারা অনুযায়ী এই পদক্ষেপ করা হয়েছে।

সিএএ নিয়ে বিরোধীদের চরম বাধার মুখে পড়তে হয়েছিল মোদির সরকারকে। অ-বিজেপি দল ও মুসলিম সংগঠনগুলির তরফে এটিকে বিভেদ সৃষ্টিকারী আইন হিসেবে আখ্যা দেওয়া হয়। এই আইনের বিরোধিতায় দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ হয়। দিল্লির শাহিনবাগে অনেক মাস ধরে অবস্থান-বিক্ষোভ চলে।  এরপর করোনাকালে এই প্রসঙ্গে আর বেশি আলোচনা হয়নি। অমিত শাহ বিভিন্ন সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন এইসব নিয়ে অতিমারি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আলোচনা হবে। কিন্তু এরই মধ্যে গেজেট নোটিফিকেশন করল কেন্দ্র।

আরও পড়ুন- ‘রিলিজ নয়’, আলাপন- ইস্যুতে আজই দিল্লিকে চিঠি দিতে পারেন মুখ্যমন্ত্রী

Pp

Advt

 

Related articles

সিসিটিভিহীন ঘরে কেন ঢুকলো ব্যালট ট্রাঙ্ক, সরব শশী 

শনিবার ভোরে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের (Khudiram Anushilan Kendra) স্ট্রংরুমে সিসিটিভিহীন ঘরে পোস্টাল ব্যালট ট্রাঙ্ক ঢোকার অভিযোগ এনেছে তৃণমূল...

IPL: ম্যাচের দিনও মাঠে নেই! জল্পনার মধ্যেই ধোনিকে নিয়ে বড় আপডেট দিলেন হাসি

চোটের জন্য আইপিএলের(IPL) শুরু থেকে খেলতে পারছেন না, সিএসকে(CSK) দলের ডাগ আউট থেকেও উধাও মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)।...

ভোট গণনার দিন রাজ্যে ঝড়বৃষ্টির কমলা সর্তকতা! উইকেন্ডে বিক্ষিপ্ত বর্ষণ জেলায় জেলায়

বাংলার আকাশে দুর্যোগের মেঘ। একদিনের বৃষ্টি বিরতি কাটিয়ে ফের কালবৈশাখীর সতর্কতা জেলায় জেলায়। রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি (Rain)...

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভোটগণনায় সমস্যা নেই, হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে

বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনায় (Vote Counting) শুধু কেন্দ্রীয় সরকারই কর্মী কেন, কমিশনের সিদ্ধান্তের বিরোধিতায় সুপ্রিম কোর্টে (Supreme...