Friday, June 26, 2026

আজ আকাশপথে দিঘার প্লাবিত অঞ্চল পরিদর্শন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

শুক্রবার এরপর শনিবার প্লাবিত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এদিন দুপুর ১টা নাগাদ পূর্ব মেদিনীপুরের ঘূর্ণিঝড়-বিধ্বস্ত এলাকা আকাশপথে পরিদর্শন করবেন তিনি। ফিরে বিকেলে তিনি নবান্নে প্রশাসনিক বৈঠক করবেন। পরে সাংবাদিক বৈঠকও করার কথা তাঁর।

অত্যন্ত দক্ষতার সঙ্গে ঘূর্ণিঝড় ও তার পরবর্তী পরিস্থিতি মোকাবিলার পর নবান্নে (Nabanna) মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তিনি প্লাবিত এলাকা পরিদর্শনে যাবেন। সেই মতো শুক্রবার সকালে হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে (Helicopter) উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন মুখ্যসচিব। দুই ২৪ পরগনার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে আকাশপথে ক্ষয়-ক্ষতি পরিদর্শনের পরে হিঙ্গলগঞ্জে জেলাশাসক ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে রিভিউ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি দিঘা যান। সেখানে প্রশাসনিক বৈঠকের পর দিঘার সমুদ্র সৈকত ঘুরে দেখেন।  শনিবার দিঘার প্লাবিত অঞ্চল আকাশপথে পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী।

 

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...