Friday, June 26, 2026

স্বস্তি দিয়ে ফের কমল দৈনিক সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে মৃত্যু

Date:

Share post:

স্বস্তির খবর! শনিবার দেশের একধাক্কায় অনেকটাই কমল করোনা সংক্রমণ। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন, ১ লক্ষ ৭৩ হাজার ৭৯০ জন।মহারাষ্ট্র ও দিল্লিতে দৈনিক সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। তবে চিন্তা বাড়াচ্ছে,মৃত্যুহার। আক্রান্তের সংখ্যা কমলেও দৈনিক মৃত্যু কমেনি। শনিবার দেশে দৈনিক মৃত্যু সাড়ে তিন হাজারের গণ্ডি ছাড়িয়েছে।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত দু’সপ্তাহে দেশে সংক্রমণ অনেকটাই কমেছে। লকডাউনের জেরেই সংক্রমণের হার নিম্নমুখী বলে জানাচ্ছে রিপোর্ট। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ১ লক্ষ ১৪ হাজারেরও বেশি। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ২২ লক্ষ ২৮ হাজার ৭২৪ জন। পাশাপাশি দেশে সংক্রমণের হারও গত কয়েকদিনে কমেছে। গত ২৪ ঘণ্টায় তা নেমেছে ৯ শতাংশের নীচে।

লকডাউনের জেরে বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণ কম হওয়ায় দেশের দৈনিক সংক্রমণের রাশ টানা সম্ভব হয়েছে।পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ২ লক্ষ ৮৪ হাজার ৬০১ জন। এখনও পর্যন্ত দেশে ২ কোটি ৫১ লক্ষ ৭৮ হাজার ১১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। টিকা পেয়েছেন ২০ কোটি ৮৯ লক্ষেরও বেশি মানুষ। তবে, এরই মধ্যে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাই টিকাকরণের কাজ দ্রুত হলেই করোনার মোকাবিলা করা সম্ভব হবে বলে জানিয়েছেন তাঁরা। সেইমত প্রতিটি রাজ্যেই চলছে টিকাকরণ।

Pp

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...