Tuesday, April 14, 2026

করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে বলি দেশের মোট সাড়ে পাঁচশো চিকিৎসক, জানালো আইএমএ

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ। সংক্রমণে লাগাম দিতে চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী সকলেই দিনরাত পরিশ্রম করে চলেছেন। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন জানিয়েছে, শুধুমাত্র কোভিডের দ্বিতীয় ঢেউয়ে ভারতে মৃত্যু হয়েছে সাড়ে ৫০০ চিকিৎসকের। এদের মধ্যে শুধুমাত্র দিল্লিতে মারা গিয়েছেন একশোর বেশি চিকিৎসক।
আইএমএ-র তরফে জানানো হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশের ২৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সাড়ে ৫০০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দিল্লিতে মারা গেছেন ১০৪ জন। তারপরই রায়েছে বিহার। সেখানে মৃত্যু হয়েছে ৯৬ জন চিকিৎসকের। উত্তরপ্রদেশে ৫৩, রাজস্থানে ৪২ ও গুজরাতে ৩২ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড ও তেলঙ্গানায় ২৯ জন করে, পশ্চিমবঙ্গে ২৩, তামিলনাড়ুতে ২১, ওড়িশায় ১৮, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে ১৬ জন, কর্নাটকে ৮, অসমে ৭, কেরল ও মণিপুরে ৫ জন করে, ছত্তীসগঢ় ও জম্মু-কাশ্মীরে ৩ জন, গোয়া, হরিয়ানা, পঞ্জাব, ত্রিপুরা ও উত্তরাখণ্ডে ২ জন এবং পুদুচেরিতে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আইএমএ।
প্রসঙ্গত আইএম জানিয়েছে, করোনার প্রথম পর্বে ভারতে ৭৪৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছিল। এখনও পর্যন্ত দেশে প্রায় দেড় হাজার চিকিৎসক করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন।

Pp

Advt

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...