Monday, March 16, 2026

ভারতবর্ষে প্রথম কোন নারীর নামে রেল স্টেশন

Date:

Share post:

ভারতবর্ষে প্রথম কোন নারীর নামে রেল স্টেশন।
এ এক গর্বের ইতিহাস!
সেই রহস্যের সন্ধানে আজ আমাদের যাত্রা।

হাওড়া- বর্ধমান কর্ড লাইনে একটি রেলস্টেশনেের নাম বেলানগর।

নেতাজি কংগ্রেস থেকে বেরিয়ে এলেন।
নেতাজির সঙ্গে বেরিয়ে এলেন ভাইঝি বেলা বসুও।
বেলা বসু নেতাজির দাদার মেয়ে।

নেতাজি তখন আজাদ হিন্দ বাহিনী গঠন করেছেন।
বেলা আজাদ হিন্দ বাহিনীর সিক্রেট সার্ভিসের দায়িত্ব পেলেন।
কলকাতা থেকে গোপনে রেডিও ট্রানসমিটার মারফত সিঙ্গাপুরে আজাদ হিন্দ বাহিনীকে এখানকার খবর সব পাঠাতেন।

আজাদ হিন্দ বাহিনীর সিক্রেট সার্ভিসের একটি বড় দায়িত্বে ছিলেন আরেক জন স্বাধীনতা সংগ্রামী।
তাঁর নাম হরিদাস মিত্র।

হরিদাস মিত্রের সঙ্গে বিবাহ হল বেলা মিত্রের।

বেলা মিত্র দেশ স্বাধীন হওয়ার পর ডানকুনির কাছে উদ্বাস্তুদের পুনর্বাসনে কাজ করতে শুরু করেন।
অক্লান্ত পরিশ্রম করার ফলে মাত্র বত্রিশ বছরে বেলা মিত্র চলে গেলেন।

১৯৫৮ সালে সংলগ্ন এলাকায় বেলা মিত্রের স্মৃতি রক্ষার্থে একটি রেলস্টেশন স্থাপন করা হয়।
সেই রেল স্টেশনটিই হল আজকের বেলানগর রেল স্টেশন।

স্বাধীন ভারতে বেলানগর রেল স্টেশনই হ’ল কোন নারীর নামে প্রথম রেলস্টেশন।

শেষে আর একটা বড় চমক!
বেলা মিত্র হলেন রাজ্যের অর্থমন্ত্রী ড. অমিত মিত্রের মা।
বাবা হলেন হরিদাস মিত্র।
রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার।

এক বছর আগে শতবর্ষ পেরিয়ে গেছে বেলা মিত্রের (১৯২০- ১৯৫২)

এবার যখন ট্রেনে করে বেলানগর স্টেশনের ওপর দিয়ে যাবেন, আশা করি সেই মহীয়সী নারীর কথা নিশ্চয় মনে পড়বে।
হয়’ত ট্রেনের জানলা দিয়ে দেখতে দেখতে অজান্তে একটি হাত কপালে উঠে আসতে পারে।
একটু দীর্ঘশ্বাস!
বড় তাড়াতাড়ি চলে গেলেন নেতাজির ভাইঝি!

দেরীতে হলেও আমাদের গভীর শ্রদ্ধা রইল।

পুনশ্চঃ

বর্তমান পত্রিকায় এই ঘটনা পড়ে
নিজের মত করে জানালাম আমার একান্ত ভালবাসা ও শ্রদ্ধা।

Pp

Advt

spot_img

Related articles

আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের

বাংলায় নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। সোমবার, বেলা তিনটে নাগাদ মুজফ্ফর...

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...