Saturday, April 4, 2026

বাড়ি ফেরার পথে ফের অসুস্থ মদন মিত্র, দেওয়া হয়েছে অক্সিজেন

Date:

Share post:

রবিবারই সকালে এসএসকেএম থেকে ছাড়া পেয়েছেন মদন মিত্র। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতাল থেকে বেরিয়ে গুরুদোয়ারার সামনে বক্তব্য রাখছিলেন মদন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। শুরু হয় শ্বাসকষ্ট। দেওয়া হচ্ছে অক্সিজেনও।

আরও পড়ুন-বাজার ছেয়ে গিয়েছে ৫০০ টাকার জাল নোটে, সতর্কবার্তা আরবিআইয়ের

নারদ-মামলায় অন্তর্বর্তী জামিনের পর রবিবার সকালেই এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। ফেসবুক লাইভে এসে গানও গাইছিলেন তিনি। এরপর হুডখোলা গাড়িতে চড়ে ভবানীপুরের বাড়ির উদ্দেশে রওনা দেন। এরপর গুরুদোয়ারার সামনে বক্তব্য রাখার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন রাজ্যের প্রাক্তব মন্ত্রী। সঙ্গে সঙ্গে তাঁকে বাড়ির কাছে নিয়ে যাওয়া হয়। দেওয়া হয় অক্সিজেন। মাপা হয় স্যাচুরেশন ও সুগার।

Pp

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...