Monday, April 6, 2026

হরিয়ানায় ৭ জুন পর্যন্ত বাড়ল লকডাউনের মেয়াদ

Date:

Share post:

লকডাউনে সুফল মিলেছে। রাজ্যে অনেকটাই নিম্নমুখী কোভিড গ্রাফ। কিন্তু তবুও দৈনিক সংক্রমণের হার সন্তোষজনক নয়। তাই হরিয়ানায় ফের বাড়ল লকডাউনের মেয়াদ। আগামী ৭ জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ল হরিয়ানায়। রবিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর জানিয়েছেন, মনে করা হচ্ছে লকডাউনের মেয়াদ বাড়লেই করোনার সংক্রমণ কমবে। তাই লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
লকডাউনের পথে হেঁটে সুফল মিলেছে একাধিক রাজ্যে। দৈনিক সংক্রমণ অনেকটাই কমেছে। স্বাভাবিক ছন্দে ফিরতে হলে টিকাকরণ একমাত্র উপয়ায় বলে জানিয়েছেন চিকিৎসকরা। এক্ষেত্রে রাজ্যেগুলিতে চলছে টিকাকরণও। গতকাল দিল্লি, কেরালা, ওড়িশা, গোয়া সহ একাধিক জায়গায় লকডাউনের মেয়াদ বেড়েছে।রবিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ৭ জুন পর্যন্ত হরিয়ানায় জারি থাকবে লকডাউন। তবে জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় মিলবে। সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত খোলা থাকবে দোকানপাট, পাশাপাশি রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে বলে জানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী ।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...