Saturday, March 14, 2026

ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে রাজ্যে মৃত্যু এক প্রৌঢ়ার

Date:

Share post:

ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে রাজ্যে দ্বিতীয় মৃত্যু। বীরভূমের রামপুরহাটে মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়ে মারা গেলেন ৮৬ বছরের প্রৌঢ়া। দেশে করোনা অতিমারির মধ্যে বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যাও।

ওই প্রৌঢ়া রামপুরহাটের বাসিন্দা। তাঁর শরীরে শর্করার পরিমাণ ছিল অনিয়ন্ত্রিত, কিডনির অবস্থাও খারাপ ছিল। তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ ছিল। জানা গিয়েছে, তাঁর চোখে সমস্যা হওয়ায় দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা করা হলে ধরা পড়ে করোনাভাইরাস। দুর্গাপুর থেকে তাঁকে আনা হয় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই তিনি শনিবার মারা যান।

আরও পড়ুন-ভালো আছেন বুদ্ধদেব, আনা হয়েছে ভেন্টিলেশনের বাইরে

নতুন করে আরও একজন আক্রান্তের খোঁজ মিলেছে নলহাটিতে। তাঁকে ভর্তি করা হয়েছে কলকাতার একটি হাসপাতালে। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয় কলকাতায়।

Pp

Advt

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...