Monday, June 8, 2026

এন্টালি কেন্দ্রের ঘরছাড়াদের ঘরে ফেরাতে ৩ সদস্যের কমিটি হাইকোর্টের

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকে এন্টালি বিধানসভা কেন্দ্রের যে সব বাসিন্দা ঘরছাড়া হয়েছেন, তাঁদের ঘরে ফিরিয়ে দিতে ৩-সদস্যের কমিটি গড়ে দিলো কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ৷ এই কমিটি হাইকোর্টের ‘স্পেশাল অফিসার’ হিসাবে কাজ করবে৷ সোমবার হাইকোর্টে বিজেপি নেত্রী তথা এন্টালি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের রুজু করা মামলায় এই নির্দেশ দিয়েছে বৃহত্তর বেঞ্চ৷

বৃহত্তর বেঞ্চ জানিয়েছে, জাতীয় ও রাজ্য মানবাধিকার কমিশনের ২ জন প্রতিনিধি, ১জন লিগাল সার্ভিসের প্রতিনিধিকে ‘স্পেশাল অফিসার’ নিযুক্ত করা হলো৷ এই ৩ জনের কমিটি এন্টালি বিধানসভা কেন্দ্রের ঘরছাড়াদের ঘরে ফেরাতে সাহায্য করবে। এই কমিটিকে সাহায্য করবে স্থানীয় থানা৷ পুলিশের সাহায্যে ঘরছাড়ারা ঘরে ফিরবেন৷ পুলিশকে এই কমিটিকে সাহায্য করতে হবে। ঘরে ফিরিয়ে দেওয়ার পর ৩ সদস্যের কমিটি কোর্টে রিপোর্ট জমা করবে৷ বৃহত্তর বেঞ্চ নির্দিষ্টভাবে জানিয়েছে, এই ৩ সদস্যের কমিটি শুধুমাত্র এন্টালি বিধানসভা কেন্দ্রের ঘরছাড়াদের জন্য গঠিত হয়েছে৷ ওই এলাকার বাইরের কোনও বিষয়ে এই কমিটি হস্তক্ষেপ করবে না। এই মামলার পরবর্তী শুনানি ৪ জুন।

আরও পড়ুন:পূজার সোনা, মেরির রুপো, এশিয়ান বক্সিংয়ে আজ সোনার লড়াইয়ে ভারতের তিন

Advt

Related articles

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...

IND vs AFG: অভিষেক টেস্টেই মানবের নজির, আড়াই দিনেই জয় ভারতের

পাঁচ দিনের ম্যাচ সমাপ্ত হল আড়াই দিনেই। আফগানিস্তানের(Afghanistan) বিরুদ্ধে এক ইনিংস ও ৩০০ রানে জয় পেল ভারত(India)। প্রথম...

২৫ দলের ইন্ডিয়া জোট বৈঠক: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পাঁচ ইস্যুতে ঐক্যমত

দেশের নির্বাচন সংক্রান্ত কারচুপিতে এবার দেশের প্রধান বিচারপতির দ্বারস্থ হতে চলেছেন বিরোধী জোটের সদস্যরা। সেই সঙ্গে দেশের যুব...