Tuesday, June 23, 2026

লাগাতার ধর্ষণ, রাজনৈতিক ক্ষমতা প্রয়োগে করে একাধিকবার গর্ভপাত, প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ অভিনেত্রীর

Date:

Share post:

তামিল অভিনেত্রীর বিস্ফোরক অভিযোগ প্রাক্তন AIADMK মন্ত্রী এম মনিকান্দনের বিরুদ্ধে। অভিনেত্রীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ৫ বছর ধরে তাঁকে ধর্ষণ করছেন মনিকান্দন। তাঁর আরও অভিযোগ, তাঁর হাতে রাজনৈতিক ক্ষমতা থাকায় অভিনেত্রীর ইচ্ছার বিরুদ্ধে গর্ভপাত করানো হয়েছে। ওই অভিনেত্রী অভিযোগ করেছেন, মালয়েশিয়ায় যখন তাঁকে বিয়ে করার জন্য জোর করেছিলেন তখন ওই মন্ত্রী তাঁকে এবং তার পরিবারের সদস্যদের হুমকি দিয়েছিলেন।

অভিনেত্রীর আইনজীবী শান্তিনি থেভা মনিকান্দনের বিরুদ্ধে ধর্ষণ এবং ইচ্ছার বিরুদ্ধে বলপূর্বক গর্ভপাত-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ইতিমধ্যেই অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রাক্তন AIADMK মন্ত্রী এম মনিকান্দনকে গ্রেফতার করেছেন। অভিনেত্রীর অভিযোগ, বিয়েতে রাজি হচ্ছিলেন না মনিকান্দন। তিনি এও জানিয়েছেন, তিনি দেশ ছেড়ে না গেলে ইন্টারনেটে নগ্ন ভিডিও এবং ছবি আপলোড করার হুমকি দিয়েছিলেন।

আরও পড়ুন-CBI-এর নথির বহর দেখে বিচারপতির রসিকতা, ‘এ যেন বেড়ে ওঠা শিশু, দিন দিন বাড়ছে’

আইনজীবী শান্তিনি বলেন, মনিকান্দন তাঁর সঙ্গে থাকার প্রমাণ তার কাছে রয়েছে। তিনি অভিযোগ করেন, অভিনেত্রী তিনবার গর্ভবতী হয়েছেন। এরপরও মনিকান্দন বিয়ে করতে অস্বীকার করে তাঁকে। বরং সেই সময় অভিনেত্রীকে প্রতিশ্রুতি দেওয়া হয়, বিয়ের আগে নয়, বিয়ের পরেই সন্তান পৃথিবীর আলো দেখবে। কিন্তু কোনও কথাই রাখেননি মনিকান্দন। তিনি এপ্রিল পর্যন্ত অভিনেত্রীর সঙ্গে থাকেন এবং পরে তাকে দেশ ছেড়ে চলে যাওয়ার চাপ দেন মনিকান্দন।

Advt

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...