Saturday, June 13, 2026

দুর্গত এলাকায় দুয়ারে ত্রাণ, দ্রুত ক্ষতিপূরণ-পুনর্নির্মাণ: নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইয়াসের (Yaas) পর দ্রুত পুনর্বাসন এবং পুনর্নির্মাণের উপর জোর দিলেন তিনি। এখন ২ লক্ষ লোক ত্রাণশিবিরে রয়েছেন। ঘূর্ণিঝড়ে রাজ্যে ২০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। ২.২১ লক্ষ হেক্টর জমির ক্ষতি হয়েছে।

দুর্গত এলাকায় তথ্য ত্রাণ পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানান, দক্ষিণ ২৪ পরগনা জলমগ্ন কয়েকটি এলাকায় ত্রাণ নিয়ে অসন্তোষ রয়েছে। সেসব অঞ্চলের ডিএম-এসপিদের (Dm-Sp) দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা। সবার জন্য দ্রুত খাবার, পানীয় জল এবং ত্রিপল- এর ব্যবস্থা করতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

যে যে জায়গায় ঘূর্ণিঝড়ের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সমস্ত জায়গায় দুয়ারে ত্রাণ ক্যাম্প হবে।

আরও পড়ুন-কমছে সংক্রমণ, কিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মৎস্যজীবীদের অনেক ক্ষতি হয়েছে। স্বর্ণ মৎস্য প্রকল্পে তাঁদের ক্ষতিপূরণ দিতে হবে। জেলাশাসক, পুলিশসুপার, থানার আধিকারিক এবং ব্লকের আধিকারিকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সামঞ্জস্য রেখে কাজ করার নির্দেশ দেন তিনি।

ক্ষমতায় আসার পর দিঘার (Digha) সৌন্দর্যায়ন বিষয়ে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন মমতা। সেজে উঠেছিল দিঘার সমুদ্র সৈকত। কিন্তু ইয়াসের ধাক্কায় লন্ডভন্ড হয়ে গিয়েছে সব। এদিনের বৈঠকে দিঘা সংস্কারের কাজ দ্রুত শেষ করতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। বলেন, দিঘায় ৭ কিলোমিটার রাস্তার কাজ শেষ করতে হবে।

প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রকৃতিই সহায় । সেই কারণেই সুন্দরবন-সহ দুই ২৪ পরগনায় ম্যানগ্রোভ বাড়াতে হবে।

যেহেতু বন্যা হচ্ছে, তাই আরও ৫০০ ফ্লাড সেন্টার (Flood Centre) বানানোর জন্য নীতি আয়োগের কাছে টাকা চাইতে হবে। মুখ্যসচিবকে সে বিষয়ে চিঠি লিখতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

শনিবার, পূর্ব মেদিনীপুরের জলমগ্ন এলাকা আকাশপথে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব। এদিন সাংবাদিক বৈঠকে সে কথা উল্লেখ করে মমতা বলেন, খেজুরি, নন্দীগ্রাম-সহ বিস্তীর্ণ এলাকায় ইটভাটা যেহেতু জলে ডুবে আছে। তাই ইটভাটার শ্রমিকদের ১০০ দিনের কাজে লাগানো হোক। পরিযায়ী শ্রমিকদের কাজে লাগানো হোক।

ইয়াসের ক্ষতি মোকাবিলায় কেন্দ্রের থেকে কত টাকা চেয়েছেন মমতা? এ প্রশ্নের উত্তরে তিনি জানান, “আমরা কেন্দ্রের থেকে কোনও টাকা চাইনি। ক্ষতির খতিয়ান দিয়ে বলেছি, আপনি যা মনে করবেন দেবেন”।

Advt

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...