Tuesday, June 23, 2026

কমছে সংক্রমণ, কিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে রাশ টানতে রাজ্যে বিধি নিষেধ 30 শে মে থেকে বাড়িয়ে 15 জুন পর্যন্ত করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) জানান ১৬ মে থেকে চলা বিধি-নিষেধের ফল মিলেছে রাজ্যে। কমেছে করোনা সংক্রমণ। তবে এই পরিস্থিতিতে কিছু জায়গায় ছাড় দিল রাজ্য সরকার। সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান,

• বেলা ১২টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত খুচরো দোকানগুলি খোলা রাখা রাখা যাবে।

• তথ্য-প্রযুক্তি সংস্থার ক্ষেত্রে ১০ শতাংশ কর্মী নিয়ে কাজ করা যাবে।

• নির্মাণ শিল্পের ক্ষেত্রে শ্রমিকদের টিকাকরণের ব্যবস্থা করে কোভিড (Covid) বিধি মেনে কাজ করা যাবে।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় গত ১৫ মে রাজ্যে বিধিনিষেধে কড়াকড়ি করা হয়। প্রথম দফায় ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত বিধিনিষেধ ঘোষণা করে নবান্ন। এরপর তা বাড়িয়ে ১৫ জুন পর্যন্ত করা হয়।

মুখ্যমন্ত্রী এ দিন জানান, এর ফল মিলছে রাজ্যে। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমছে। রাজ্যে টিকাকরণের ওপর জোর দিয়েছেন মমতা। সুপার স্প্রেডার অর্থাৎ পরিবহন কর্মী, হকার, মাছ বিক্রেতা, সবজি বিক্রেতা-এঁদের দ্রুত টিকাকরণ করা হচ্ছে বলে জানান তিনি। একইসঙ্গে বলেন, বিভিন্ন সংস্থা তাঁদের কর্মীদের জন্য টিকাকরণের ব্যবস্থা করতে পারে সে ক্ষেত্রে সহায়তা দেবে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী জানান, ১৮ লক্ষ ভ্যাকসিন কেনা হয়েছে। আরও ২২ লক্ষ ভ্যাকসিন কেনা হচ্ছে। ১১৪ কোটি টাকা দিয়ে ভ্যাকসিন কিনছে রাজ্য সরকার।

Advt

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...