Saturday, April 4, 2026

ক্ষমাপ্রার্থী: তৃণমূলের ফিরতে চেয়ে মমতাকে চিঠি দীপেন্দুর

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের আগে যেমন তৃণমূল ছাড়ার হিড়িক পড়ে গিয়েছিল, তেমন বেকায়দা বুঝে আবার দলে ফিরতে চাইছেন একের পর এক “দম বন্ধ হয়ে যাওয়া” নেতা-নেত্রী। সোনালী, সরলা, অমলদের তালিকায় এবার নাম জুড়েছে দীপেন্দু বিশ্বাসের (Dipendu Biswas)। প্রাক্তন ফুটবলারকে তৃণমূল (Tmc ) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) বসিরহাট দক্ষিণ বিধানসভার প্রার্থী করে বিধায়ক করেছিলেন। প্রথমবার বিজেপির (Bjp) শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) কাছে হারলেও ২০১৬ বসিরহাট (Basirhat) দক্ষিণ কেন্দ্রেই শমীককে হারিয়ে বিধানসভায় গিয়েছেন স্ট্রাইকার দীপেন্দু। কিন্তু এবার বিধানসভা ভোটে টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দেন তিনি। তবে, পদ্ম ছাপ নিয়ে দাঁড়ালে ফুল ফোটাতে পারেননি দীপেন্দু।

সূত্রের খবর, পরাজিত দলবদলুদের ভোটের পরে আর তেমন পাত্তা দিচ্ছে না বিজেপি। নারদকাণ্ডে তৃণমূলের 3 নেতা-মন্ত্রী গ্রেফতার হওয়ার ঘটনায় ‘প্রতিহিংসার রাজনীতি হয়েছে’ এই অভিযোগ করে বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন দীপেন্দু । এবার ভুল বুঝতে পেরে ফিরে আসতে চাইছেন বলে হাতে লেখা একটি চিঠি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীকে পাঠিয়েছেন স্ট্রাইকার। তাতে তিনি লিখেছেন, ভোটের আগে যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী। এবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির হাত থেকে দলীয় পতাকা নিয়ে মমতার অনুগত সৈনিক হিসেবে কাজ করতে চান।

তৃণমূল সূত্রের খবর, কালীঘাটে গিয়ে সোনালী গুহ তৃণমূলে ফেরার রাস্তা মসৃণ করার চেষ্টা করছেন। তবে বাকিদের ক্ষেত্রে দল কী সিদ্ধান্ত নেবে তা এখনও স্পষ্ট হয়নি। রাজনৈতিক মহলের মতে, “ভুল বুঝতে পারা” নেতা-নেত্রীর সংখ্যা আগামী দিনে আরও বাড়বে।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...