Saturday, April 4, 2026

‘কফিনবন্দি’ অর্থনীতি, ৪০ বছরে সর্বনিম্ন দেশের জিডিপি -৭.৩ শতাংশ

Date:

Share post:

পূর্বাভাস আগেই দিয়েছিলেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা(economist)। সোমবার ভারত সরকারের তরফে ২০২০-২১ অর্থবর্ষে অর্থনৈতিক বৃদ্ধির(GDP) যে বার্ষিক রিপোর্ট পেশ করা হল সেখানে দেখা গেল কার্যত কফিনবন্দি হয়েছে দেশের অর্থনীতি(Indian economy)। রিপোর্ট বলছে ২০২০-২১ অর্থবর্ষে দেশের অর্থনৈতিক বৃদ্ধি -৭.৩ শতাংশ। যা ভারতের অর্থনীতির ইতিহাসে বিগত ৪০ বছরে সর্বনিম্ন। স্বাভাবিকভাবেই লজ্জাজনক এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর মোদি সরকারের অর্থনীতির উন্নয়নের গালভরা ভাষণ ফিকে হয়ে গিয়েছে। যদিও শাসক দলের তরফে গোটা ঘটনার দায় চাপানো হচ্ছে করোনা অতিমারির উপর। পাশাপাশি প্রশ্ন উঠছে করোনা পরিস্থিতি সামাল দিতে গতবছর সরকারের ২০ লক্ষ কোটি টাকার অর্থনৈতিক প্যাকেজ তবে পুরোপুরি ব্যর্থ?

রিপোর্ট অনুযায়ী, বিগত অর্থবর্ষ ২০১৯-২০তে দেশের অর্থনৈতিক বৃদ্ধি ছিল ৪ শতাংশ। তবে করোনা পরিস্থিতিতে ক্রমাগত ধাক্কা খেতে থাকা অর্থনীতি কার্যত কফিনবন্দি হয়ে গেল চলতি অর্থবর্ষে। বিগত ৪০ বছরের এবার সর্বনিম্ন ভারতের অর্থনৈতিক বিকাশের হার। এবারের রিপোর্ট বলছে ২০২০-২১ দেশের অর্থনীতি নেমেছে -৭.৩ শতাংশে। যদিও ২০২১ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত শেষ ত্রৈমাসিক রিপোর্ট বলছে জিডিপি গ্রোথ ১.৬ শতাংশ। আর এই হিসেব অনুযায়ী আশা করা হচ্ছে হয়তো অর্থনীতির বৃদ্ধি শুরু হয়েছে।

উল্লেখ্য, গতবছর ২০১৯-২০ অর্থবর্ষ শেষ হওয়ার পরপরই মে মাসে দেশের অর্থনীতিকে দিশা দেখাতে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। টানা ৫ দিন ধরে সেই বিশাল প্যাকেজ সংবাদ মাধ্যমের সামনে পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে এত আয়োজনের পর ২০২০-২১ অর্থবর্ষের যে রিপোর্ট প্রকাশ্যে এলো তাতে প্রশ্ন উঠছে কেন্দ্রীয় সরকারের ২০ লক্ষ কোটি টাকার সেই প্যাকেজ আদেও কতখানি সমৃদ্ধ করেছে দেশের অর্থনীতিকে?

Advt

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...