Tuesday, June 23, 2026

আইপিএলে ইউনিভার্স বসকে টপকে গেলেন সাই সুদর্শন

Date:

Share post:

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং। শুভমন গিলদের(Shubman Gill) বিরাট ব্যবধানে জয়ের পিছনে অন্যতম কারিগড়ও সাই সুদর্শন(Sai Sudarshan)। এবার তিনিই টপকে গেলেন ক্রিস গেইল(Chris Gayle), কেইন উইলিয়ামসনদের মতো তারকাদের। আইপিএলে(IPL) ৩০টি ইনিংস শেষে সর্বোচ্চ রানের তালিকায় এবার দ্বিতীয় স্থানে উঠে এলেন সাই সুদর্শন। এতদিন ইউনিভার্স বস এই জায়গা নিয়ে থাকলেও, এবার তাঁকেও সরিয়ে দিলেন সাই সুদর্শন। এই মুহূর্তে তাঁর সামনে রয়েছেন শুধু শন মার্শ।

বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়েক সুযোগ পেয়েছিল গুজরাট টাইটান্স। সেখানেই বিধ্বংসী মোজাজে ছিলেন সাই সুদর্শন(Sai Sudarshan)। তাঁর ইনিংস রাজস্থানের বিরুদ্ধে শেষ হয়েছিল ৮২ রানে। এই মুহূর্তে ৩০টি ইনিংস শেষে সাই সুদর্শনের রান ১৩০৭। ১৩২৮ রান করে এই মুহূর্তে এই তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার শন মার্শ। সাইয়ের এমন সাফল্যে উচ্ছ্বসিত সকলে। তাঁর হাত ধরেই কার্যত লিগ টেবিলে শীর্ষস্থানে উঠে এসেছে গুজরাট টাইটান্স(Gujarat Titans)।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৫৩ বলে ৮২ রানের ইনিংস খেলেছিলেন সাই সুদর্শন(Sai Sudarshan)। টপ অর্ডারের বাকিরা অবশ্য সেভাবে পারফরম্যান্স করতে পারেননি। যদিও গুজরাট টাইটান্সের বড় রানে পৌঁছতে খুব একটা অসুবিধা হয়নি। সাই সুদর্শনের ৮২ রানের ইনিংসটি সাজানো রয়েছে ৮টি চার ও ৩টি ওভার বাউন্ডারি দিয়ে। সাই সুদর্শনের এমন পারফর্ম্যান্স নিয়ে উচ্ছ্বসিত সকলে। গুজরাট টাইটান্স(GT) শিবিরেও সাই সুদর্শনকে নিয়ে প্রত্যাশা আরও বাড়তে শুরু করেছে।

ম্যাচের পরই শুভমন গিলের গলায় শোনা গিয়েছিল সাই সুদর্শনের প্রশংসা। আইপিএলের শুরুতেই রেকর্ড গড়লেন। এই ধারা তিনি বজায় রাখতে পারেন কিনা সেটাই দেখার।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...